সোজাসাপটা ডেস্ক,৬ ডিসেম্বর:- “পুলিশের হাত থেকে পালাতে গেলে” হায়দরাবাদে পশুচিকিৎসকের গণধর্ষণ ও পুড়িয়ে মারায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে মৃত্যু হল। শুক্রবার ভোরে তারা “পুলিশের হাত থেকে পালাতে গেলে” তাদের গুলি করা হয়। পুলিশ তাদের শাদনগরে ঘটনাস্থলে অপরাধের পুনর্নির্মাণ করাতে নিয়ে গিয়েছিল। ভোররাত তিনটের সময় অভিযুক্তদের দুজন পুলিশকে আক্রমণ করারও চেষ্টা করেছিল। গত ২৮ নভেম্বর যেখানে ওই যুবতীর দেহ মিলেছিল তার ১০০ মিটারের মধ্যেই তাদের মারা হয়েছে। ২৯ নভেম্বর ওই চারজনকে গ্রেফতার করা হয়।
তাদের সাতদিনের বিচারবিভাগীয় হেফাজত দেওয়া হয়েছিল। রাখা হয়েছিল চেরাপল্লি জেলে। সেখানে মিডিয়ার ভিড় এড়াতে তাদের ভোররাতে শাদনগরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবারই তাদের বিচারের জন্য তৈরি হয়েছিল বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট। নিহত অভিযুক্তরা হল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চেন্নাকেশবালু। তারা সবাই তেলেঙ্গানার নারায়ণপেটের বাসিন্দা। এর কয়েক ঘণ্টা পরে পদস্থ পুলিশ অফিসাররা ঘটানাস্থলে পৌছন। ধর্ষিতার পরিবার এই ঘটনায় খুশি। সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানারের কথায়, ‘ওদের কে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি ৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের ৷’Related Articles
অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখছে রাজ্য।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- কিছুতেই পিছু ছাড়ছে না করোনা জুজু। তাই আপাতত রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে রাজ্য।শিক্ষামন্ত্রীর ইচ্ছা ছিল জানুয়ারি মাসেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসেই অফলাইনে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে। কিন্তু তাতে জল ঢেলে দিল ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতির […]
হরিদ্বার থেকে নাগা সন্ন্যাসীর আগমন কোন্নগরে ,আশীর্বাদ করলেন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে।
হুগলি, ১৭ মার্চ:- হরিদ্বার থেকে এদিন হটাৎ নাগা সন্ন্যাসীর আগমন ঘটলো হুগলি জেলার কোন্নগরে। এদিন কোন্নগরে হটাৎ আগমন ঘটে হরিদ্বার থেকে আসা নাগা সন্ন্যাসীর। তার সাথে ছিলেন আরো কয়েকজন মহারাজ। তারা কোনো ভাবে খবর পেয়ে এসে পৌঁছায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের অফিসে। সেখানে এসে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে আশীর্বাদ করেন হরিদ্বার থেকে […]
গ্রামাঞ্চলকে প্লাস্টিক মুক্ত করতে শারদোৎসবকেই হাতিয়ার সরকারের।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- গ্রামাঞ্চলকে প্লাস্টিকমুক্ত করতে শারদোৎসবকে বেছে নিল পঞ্চায়েত দপ্তর। পাশাপাশি দর্শনার্থীরা যেন মাস্ক পরে মণ্ডপে ঢোকেন সে বিষয়েও নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সম্প্রতি সব জেলাশাসককে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে পুজো কমিটিগুলি যেন মণ্ডপ প্লাস্টিকমুক্ত করতে পদক্ষেপ নেয়। […]








