শালিনী দে,৩০ নভেম্বর:- দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে জনসংযোগ এর ফল হাতেনাতে পেয়েছে রাজ্যের শাসকদল । সম্প্রতি তিনটি বিধানসভা নির্বাচনে বিজেপি কে পর্যুদস্তু করে তিনটি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে তারা । পাশাপাশি হাতছাড়া হওয়া পৌরসভাগুলিও পুনরুদ্ধার হচ্ছে । সামনেই পৌরসভার ভোট , তাকেই পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে তৃণমূল । আরো জনসংযোগের লক্ষে আজ রিষড়ার ২০ নম্বর ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচি পালন করা হয় । এই ওয়ার্ডে পৌর-প্রতিনিধি শীতল ঘটক এর উদ্দ্যোগে পালিত হয় এই কর্মসূচি । শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এর উপস্থিতিতে দিদিকে বলো কার্ড এলাকার প্রতিটি মানুষের হাতে তুলে দেন তারা । এবং জনসাধারণের কাছে তিনি বলেন কোনোরকম অসুবিধা হলে জানো ওই এলাকার পৌরপ্রতিনিধি , সাংসদ, বিধায়ককে জানান । তারা যদি সমাধান করতে না পারেন তবে সরাসরি ফোন করে দিদিকে জানান। এবং সমস্যার সমাধান অবশ্যই পাবেন ।
Related Articles
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে একগুচ্ছ কর্মসূচি রাজ্য সরকারের।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার। স্বাধীনতা সংগ্রামে বাংলার অবিস্মরণীয় অবদান এর সঙ্গে সঙ্গতি রেখেই বছরব্যাপী এই নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সরকারের তরফে। অথচ কেন্দ্রের মোদি সরকারের কাছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কর্মসূচিতে ব্রাত্য বাংলাই! বুধবার এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে বলতে দেওয়া […]
গোলাপি বলে কোহলিদের দিন-রাতে বিরাট টেস্ট নিতে চান মিচেল স্টার্ক।
স্পোর্টস ডেস্ক: বিশ্বে আগেই চালু হয়েছিল দিন-রাতের টেস্ট ম্যাচ। তবে বিসিসিআই সভাপতি রূপে দায়িত্ব নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম পদক্ষেপই ছিল ভারতে পিঙ্ক বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ চালু করা। টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ ফেরাতে এই পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ইডেনে ভারত-বাংলাদেশের মধ্যে আয়োজিত গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল […]
কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না।
কলকাতা , ৭ মে:- কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিন সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এর পরেই সাংবাদিকরা সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনীর কোনো সদস্যকে বিধানসভায় ভবনে প্রবেশের অনুমতি দেওয়া […]





