হুগলি,২৮ নভেম্বর:- বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে l হুগলির জাঙ্গিপাড়ার রাজবলহাট এলাকার ঘটনাlআহত প্রশান্ত মাঝি ও দেবাশীষ ঘোষ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি l বিজেপির অভিযোগ উপনির্বাচনে তিনটি আসনে জয়ী হবার পরেই এই হামলা l যদিও তৃণমূলের দাবি ঘটনার সাথে তারা যুক্ত নয় l উপনির্বাচনের ফলের নিরিখে তৃণমূলের বের হওয়া বিজয় মিছিল থেকে হিংসার ঘটনায় উত্তপ্ত হলো পান্ডুয়া।আজ পান্ডুয়ায় বের হওয়া তৃণমূলের বিজয় মিছিল থেকে এক বিজেপি কর্মীকে অভিযোগ উঠল। আজ সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত শশীভূষণ হাই স্কুলের সামনে। প্রসঙ্গত এদিন তৃণমূলের বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ। মিছিল পান্ডুয়ার শশীভূষণ হাই স্কুলের সামনে আসতেই সেখানে এক ফল ব্যবসায়ী তথা বিজেপি কর্মী মঙ্গল মালকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তার উপরে মিছিলে থাকা তৃণমূলের কর্মী-সমর্থকরাও আঘাত হেনেছে। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে মঙ্গলের প্রাথমিক চিকিৎসার পর বিজেপি কর্মী সমর্থক রা পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে বেশ কিছুক্ষণ জি টি রোড অবরোধ করে। এরপর অবরোধ তুলে নিলেও তৃণমূল নেতৃত্ব সেখানে এসে বচসায় জড়িয়ে পড়ে। বর্তমানে দু’পক্ষই লাঠিসোটা হাতে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। পান্ডুয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এদিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।
Related Articles
আরামবাগে জলে ভাসছে ব্যালট বাক্স।
হুগলি, ৮ জুলাই:- ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। প্রতিবাদে ব্যালট বাক্সই জলে ফেলে দিলো গ্রামবাসীরা। আরামবাগের ধামসা এলাকার ঘটনা।একটি নয় দুটি ব্যালট বাক্স ভাসছে জলে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।বিজেপির অভিযোগ ১৪১ নং বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দেয়। আর তার জেরেই শুরু হয় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ। পরে বুথে থাকা দুটি ব্যালট বাক্স তুলে নিয়ে […]
বৈদ্যবাটি পৌরসভায় প্রশাসনিক মণ্ডলীতে পুনরায় বহাল সুবীর ঘোষ।
হুগলি, ১৮ আগস্ট:- গতকাল সারা রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলির প্রশাসনিক পদে ব্যাপক রদবদল হয়েছে। হুগলির শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের নাম প্রশাসনিক মন্ডলীর তালিকা থেকে বাদ গিয়েছিল, এর ফলে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছিল। তাদের বক্তব্য শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর সুবীর ঘোষ একজন প্রকৃত সমাজসেবী। […]
গ্লাভস-মাস্ক পরে স্ক্রিপ্ট পড়ছেন রানি রাসমণি, ক্যামেরা চালু টলিপাড়ায়।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১২ জুন:- বৃহস্পতিবারের টলিপাড়া যেন দুর্গ! দেখা গেল গুটিকয়েক মানুষ পিপিই কিট আর মাস্ক পরে ঘুরছেন। কে অভিনেতা? কে টেকনিশিয়ান? আজ যেন চেনাই যাচ্ছে না! দীর্ঘ ৮৩ দিন পর শুটিং শুরু হল টলিপাড়ায়। সব স্টুডিয়োরই গেট বন্ধ! যেমন বন্ধ ইন্দ্রপুরী স্টুডিয়োর গেটও। গ্লাভস আর মাস্ক হাতে সকাল সকাল নতুন চিত্রনাট্য ঝালিয়ে নিচ্ছিলেন ‘রাণী […]




