সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন আর সি ইস্যু বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়েছে।সেই সঙ্গে লোকসভা ভোটের পর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতি বেশি সময় দিয়েছেন।সেই সঙ্গে শাসক দলের মধ্যে রদবদল ও দিদি কে বলো কর্মসূচি কে সামনে রেখেই নিজেদের ভোট ব্যাঙ্ক উদ্ধার করেছে তৃণমূল।এদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস গঠন হ ওয়ার পর জীবনে কোনদিন আমরা কালিয়াগঞ্জ ও খড়গপুরে জিতিনি।আমি কৃতঞ্জ সব ধর্মের মানুষের কাছে।সকলেই বিজেপির ঔদ্ধত্য অহংকারের বিরুদ্ধে ভোট দিয়েছে সাধারন মানুষ।
Related Articles
কোচবিহার ব্লক কমিটি গঠন নিয়ে অস্বস্তি তৃনমূলের, পদত্যাগ করলেন ১৬ জন পদাধিকারী
কোচবিহার , ৭ জানুয়ারি:- সামনে যতই ভোট এগিয়ে আসছে ততই যেন ক্ষোভের মাত্র বেড়ে যাচ্ছে শাসক দলের নেতা কর্মীদের। সেই ক্ষোভ কমাতে গিয়ে জেলা সভাপতি নিজেই কমিটি ঘোষণা করেন। এই কমিটি ঘোষণার সাথে সাথে গতকালেই ইস্তাফা দেন কোচবিহার পূর প্রশাসক ভূষণ সিং। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে সেই কমিটি গঠন নিয়ে ক্ষোভ বিক্ষোভের […]
ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন।
কলকাতা, ৬ এপ্রিল:- পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের উপর হামলার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের ডিজির কাছ থেকে ওই ঘটনার রিপোর্ট কতাল করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন দফতর এবং জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে […]
হনুমানের ধাক্কায় সিঁড়ি থেকে নিচে পড়ে মৃত্যু এক ব্যক্তির।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- হাওড়া সাঁকরাইলের সারেঙ্গা কেডিটি পোল এলাকায় দীর্ঘদিন ধরেই একদল হনুমানের উৎপাত চালাচ্ছে বলে অভিযোগ। এবার এই হনুমানের তাণ্ডবেই প্রাণ গেল এক ব্যক্তির। বুধবার দুপুরে রাজু রায় (৩৮) নামের ওই ব্যক্তি তাঁর চায়ের দোকান বন্ধ করে বাড়ির ছাদে উঠেছিলেন। সেই সময় হনুমান দেখতে পেয়ে তিনি তাড়া করতে যান এবং আচমকাই সেই হনুমান উল্টে […]





