হাওড়া, ২১ অক্টোবর:- হাওড়ায় সাঁতরাগাছি রেল স্টেশন সংলগ্ন ক্যান্টিনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে, দমকল এসে পৌঁছালেও সেখানে সরু রাস্তার কারণে দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়। সামনের পুকুর থেকেই পাম্পের সাহায্যে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে […]
জেলা
উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক।
হুগলি, ২০ অক্টোবর:- উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক। নাম, কেদারনাথ ঘোষ। তিনি বৈদ্যবাটির বাসিন্দা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকায় নার্সারি রোডের এক দূর্গাপূজো মন্ডপে একটি উটকে মানুষের বিনোদনের জন্য বেঁধে রাখা হয়েছে বলে সমাজমাধ্যমে মন্তব্য করেন অভিনেতা তথাগত মুখার্জি। ঐ […]
পানিহাটি থেকে থেকে কলেজ স্কয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা।
উঃ২৪পরগনা, ১৯ অক্টোবর:- আরজি করের নির্যাতিতা তিলোত্তমার সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার এইচবি টাউন মোড় থেকে পর্যন্ত ন্যায় বিচার যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তারা জানালেন ‘আমার মেয়ের জন্য এরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভালই লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত। বিচারের আশায় আমাদের আরো ধৈর্য ধরতে হবে। সিবিআই ও […]
সম্পর্কের টানাপোড়েন,ছুরি মেরে খুন প্রেমিককে!
হুগলি, ১৯ অক্টোবর:- ভদ্রেশ্বর খুঁড়িগাছি এলাকায় এক ব্যাক্তিকে রাস্তায় ছুরি মেরে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল,মৃতের নাম তাপস প্রামানিক(৪৬)। অভিযুক্ত মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ভদ্রেশ্বরের চাঁপদানী ডিভিসি খালধার খুঁড়িগাছি এলাকায় আজ ভোর রাতে এই ঘটনা ঘটে। রাস্তায় ছুরি মারা হয় তাপস প্রামানিককে। অভিযুক্ত মহিলা শবনম খাতুন আগে রিষড়ায় তার স্বামীর সঙ্গে […]
হকার উচ্ছেদকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দননগর স্টেশন চত্বরে।
হুগলি, ১৮ অক্টোবর:- হকার উচ্ছেদ নিয়ে চাঞ্চল্য চন্দননগর স্টেশনে। চন্দননগর স্টেশন অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে সাজানো হবে। সেই জন্যই রেল কর্তৃপক্ষের তরফ থেকে চন্দননগর স্টেশনের বাইরে রেলের জায়গায় বসবাসকারী ব্যবসাদারদের উঠে যাওয়ার কথা বলেছিল। কিন্তু তাতে কর্ণপাত না করাই অবশেষে রেলের পক্ষ থেকে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছিল। তাতে জানানো হয়েছিল শুক্রবারের মধ্যে সকল দোকানদারদেরকে এলাকা […]
চোলাইয়ের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদে গ্রামের মানুষ।
হাওড়া, ১৮ অক্টোবর:- চোলাই মদের ঠেকের বিরুদ্ধে প্রতিবাদে এবার গ্রামবাসীরা। হাওড়ার রানীহাটি আমতা রোড অবরোধও করেন তাঁরা। অভিযোগ, হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত গাববেড়িয়াতে রমরমিয়ে চলছিল চোলাইয়ের ঠেক। এমন বেশ কয়েকটি ঠেক চলছিল বেআইনিভাবে। অভিযোগ, সেখানেই রয়েছে একাধিক প্রাইমারি ও হাইস্কুল। এদিনের আন্দোলনে গ্রামবাসীদের সাথে নামেন স্কুল শিক্ষকরাও। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এদিন […]
লিলুয়ায় কারখানায় ঢুকে দুষ্কৃতি দলের হামলা। চললো ভাঙচুর।
হাওড়া, ১৮ অক্টোবর:- হাওড়ার লিলুয়ায় ফের দুষ্কৃতি তাণ্ডব। কারখানায় ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি সেখানকার নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে। কারখানায় লুটপাটের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার রাতের ওই ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভিতে। ঘটনায় প্রকাশ, লিলুয়ার চামরাইলে বৃহস্পতিবার দুপুরে লরির ধাক্কায় মৃত্যু হয় এক নিরাপত্তা কর্মীর। তখনকার মতো কোনও সমস্যা না হলেও রাতে দলবল নিয়ে কারখানায় ঢুকে […]
লক্ষ্মী পূজায় লক্ষীর ভান্ডার পুজো মহিলা তৃণমূলের।
হুগলি, ১৭ অক্টোবর:- লক্ষ্মীর ভান্ডার তাদের আর্থিক স্বাচ্ছন্দ দিয়েছে, তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীর ভান্ডার পুজো করলেন মহিলা তৃনমূল কর্মিরা। হুগলি চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রিমা সরকার ব্যানার্জি মহিলা কর্মিদের নিয়ে ওয়ার্ড অফিসে এই পুজোর আয়োজন করেন। লক্ষ্মীর ভান্ডারে জমানো টাকা দিয়েই হয় পুজো, খাওয়া দাওয়ার আয়োজন। সুখ সমৃদ্ধির জন্য লক্ষ্মীর […]
লক্ষ্মী বারে লক্ষ্মী পুজো আর সেদিনই গঙ্গার জলে লক্ষ্মী লাভ! বৈদ্যবাটি ঘাটে।
হুগলি, ১৭ অক্টোবর:- স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি ত্রিশক্তি ঘাট এলাকায় আজ সকালে স্থানীয় কিছু লোকজন স্নান করছিলেন। কয়েকজন কিশোর গঙ্গার ঘাটে পয়সা খুঁজছিল। সে সময় একটি ব্যাগ ভেসে আসতে দেখা যায়। ব্যাবগটিকে তুলে ঘাটের উপরে নিয়ে আসে তারা। জানা গেছে ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা ছিল। কিছু ঘুনে খাওয়া নোটও ছিল। আর ঘটনার […]
চুঁচুড়ায় ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে প্রতিবাদ তিলোত্তমা বাহিনীর।
হুগলি, ১৫ অক্টোবর:- মঙ্গলবার রাতে চুঁচুড়া ঘড়ির মোড়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাল তিলোত্তমা বাহিনী। এ দিন ঢাক, কাঁসর, শাখ বাজিয়ে জাতীয় পতাকা উড়িয়ে মোমবাতি হাতে মানববন্ধনে সামিল হন শতাধিক মানুষ। তাঁদের সঙ্গে সাথ দেন চুঁচুড়া সদর হাসপাতালের চিকিৎসকেরাও। ছোট থেকে বড়, পুরুষ মহিলাদের পাশাপাশি এক দৃষ্টিহীন ব্যক্তিও প্রতিবাদে অংশগ্রহণ করেন। আর জি কর […]











