এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড়ের সর্তকতায় হাওড়ায় ট্রেনের চাকায়পরানো হলো চেন তালার বেরি।

হাওড়া, ২৪ অক্টোবর:- ক্রমশ ধীরে ধীরে গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’। তার আগে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনের রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হলো চেন-তালা। দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা জানান, ঘূর্ণিঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকা বগি গড়িয়ে গিয়ে অনেক সময় ঘটার আশঙ্কা থাকে। রেলের সম্পত্তির ক্ষতি হতে পারে। সেকারণেই বগিগুলোর চাকা চেন তালা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এর […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ার বেলগাছিয়ায় ঢালাই লোহার কারখানায় বিস্ফোরণ, তিন শ্রমিক জখম।

হাওড়া, ২৪ অক্টোবর:- ফের বিস্ফোরণে কেঁপে উঠলো হাওড়া। বুধবার রাতে লিলুয়ার বেলগাছিয়ায় এফ রোডের একটি ঢালাই লোহার কারখানার ফার্নিশ বিকট শব্দে ফেটে আহত হন কারখানার তিন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় এদের নিয়ে যাওয়া হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। বিস্ফোরণের জেরে গোটা কারখানার অ্যাডবেস্টারের চাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন এলাকার মানুষজন। খবর পেয়ে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শিবপুরে প্রকাশ্যে খুন এক প্রোমোটার, রাতে পিএম বস্তি এলাকায় উত্তেজনা।

হাওড়া, ২৪ অক্টোবর:- হাওড়ার শিবপুরে প্রকাশ্যে খুন হলেন এক প্রোমোটার। শিবপুরের জিটি রোডের পিএম বস্তিতে বুধবার রাতে এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্র মারফত জানা গেছে, জিটি রোডের ধারে একটি দোকানে বসে ফোনে কথা বলছিলেন স্থানীয় যুবক আব্দুল কাদের ওরফে প্রেম। আচমকাই সেখানে ৪-৫ জন যুবক বাইকে করে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই এলাকা […]

এই মুহূর্তে জেলা

রাজ্যের রেশন দুর্নীতি মামলায় হাওড়ার পাঁচলায় ইডি’র হানা।

হাওড়া, ২৩ অক্টোবর:- রাজ্যের রেশন দুর্নীতি মামলায় এবার হাওড়ার পাঁচলায় ইডি’র হানা। পাঁচলা বিধানসভার পানিয়াড়াতে রঞ্জন জাটী নামের এক রেশন ডিলারের দোকানে বুধবার সকালে হানা দেয় ইডি আধিকারিকরা। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনী।

এই মুহূর্তে জেলা

ফিল্মি কায়দায় নীল ডাউন করে মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি ছিনতাই ! তদন্তে বলাগড় থানার পুলিশ।

হুগলি, ২২ অক্টোবর:- পুরোপুরি ফিল্মি কায়দায় ছানা ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি ছিনতাই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত খামারগাছি কামালপুর নট্ট পাড়ায় এলাকায়। এদিন রাত সাড়ে 9.30 টা নাগাদ পেশায় ছানা ব্যবসায়ী দিবাকর ঘোষ এবং তার ছেলেকে মাথায় বন্দুক ঠেকিয়ে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যায় ৩-৪ জন দুষ্কৃতি। জানা গেছে ব্যবসায়ী দিবাকর […]

এই মুহূর্তে জেলা

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত হাওড়া পুরসভাও।

হাওড়া, ২২ অক্টোবর:- ধাপে ধাপে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। এর মোকাবিলায় আগাম সতর্ক হাওড়া পুরসভাও। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে ইমারজেন্সি সব দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আগামীকাল থেকে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ে গাছ পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। ‘ট্রি কাটার’ মেশিন আনা হয়েছে। নিকাশী সহ বিভিন্ন ইমারজেন্সি […]

এই মুহূর্তে জেলা

ঘূর্নিঝড় দানা আসার আগেই সতর্কতা, ফসল বাঁচাতে প্রচার, নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাবার অনুরোধ।

হুগলি, ২২ অক্টোবর:- ডানা ঘূর্নিঝড়ের প্রভাবে দূর্যোগ হবে হুগলিতেও। ঝোরো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে জেলায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর কৃষকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে ধানের ৮০ শতাংশ দানা পেকে গেলে ফসল দ্রুত কেটে নিতে। কাটা ধান জমিতে ফেলে না রেখে দ্রুত খামারে তুলে […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে প্রয়াত সাংবাদিক।

হুগলি, ২১ অক্টোবর:- চুঁচুড়ার কামারপাড়া সংলগ্ন শ্যামবাবুর ঘাটের বাসিন্দা পাঁচুগোপাল রাজমল্ল (পাঁচুদা) চির বিদায় নিলেন। পেশায় ভারতীয় ডাকঘরের কর্মী হলেও দীর্ঘদিন ধরেই সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাঁর হাত ধরেই ‘ডান্স বাংলা ডান্সে’র ন্যায় ‘ডান্স হুগলি ডান্স’ প্রতিযোগিতা আয়োজিত হয় হুগলি জেলায়। একইসঙ্গে সংবাদমাধ্যমেও ছিল তাঁর বিচরণ। খবর পড়তে ভালবাসতেন। ভালবাসতেন খবর করতেও। কখনও […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে শুরু আবাসের সমীক্ষা।

হুগলি, ২১ অক্টোবর:- কেন্দ্রের আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে,রাজ্য দেবে আবাসের টাকা ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে শুরু হল সেই আবাসের সমিক্ষা। হুগলি জেলার ২০৭ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই শুরু হয়েছে সমিক্ষা।পঞ্চায়েত কর্মিরা বাড়ি বাড়ি ঘুরে সমিক্ষা করছেন। কারা আবাস পাবার যোগ্য, দেখছেন ছবি তুলছেন। স্পট থেকেই মোবাইল অ্যাপের মাধ্যমে পোর্টালে আপলোড করছেন। ২০২০-২১ […]

এই মুহূর্তে জেলা

ক্লাবের অন্নকূট অনুষ্ঠানে দুধ না দেওয়ায় খাটালে হামলা ডোমজুড়ে।

হাওড়া, ২১ অক্টোবর:- ক্লাবের অন্নকূট অনুষ্ঠানে চাহিদা মতো দুধ না দেওয়ায় এবার খাটালে হামলা চালানো হল হাওড়ার ডোমজুড়ে। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় এক ক্লাব সদস্যদের বিরুদ্ধে। হামলায় আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অভিযোগ ক্লাব সদস্যদের রোষের হাত থেকে বাদ যায়নি গবাদী পশুও। এই ঘটনায় হামলা এবং পাল্টা হামলার […]