এই মুহূর্তে জেলা

মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হুগলিতে।

হুগলি, ৭ ডিসেম্বর:- শনিবার, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হল চুঁচুড়ায় হুগলি জেলাশাসক দফতরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলার চার মহকুমাশাসক, বিডিওরা সহ পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সব দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকাবলি সম্পর্কে […]

এই মুহূর্তে জেলা

জনসংযোগে বেরিয়ে আবারও ক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক।

হুগলি, ৬ ডিসেম্বর:- গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় সাড়ে আট হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। কেন মানুষের সমর্থন মেলেনি তা জানতে জনসংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিধায়ক অসিত মজুমদার। গত ২০-২৪ নভেম্বর কোদালিয়া ১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী জন প্রতিনিধিদের নিয়ে জনসংযোগ করেন বিধায়ক। জল রাস্তা আবাস নিকাশি […]

এই মুহূর্তে জেলা

পক্ষীপ্রেমীর বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ।

হাওড়া, ৫ ডিসেম্বর:- পক্ষীপ্রেমী এক ব্যক্তির বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে নামলো পুলিশ। হাওড়ার মালিপাঁচঘড়ায় ওই ঘটনা ঘটে। এক পক্ষীপ্রেমী ব্যক্তির বাড়ি থেকে চুরি যায় পায়রাগুলি। হাওড়ার মালিপাঁচঘড়া থানার মাধববাবু লেনের এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন গোবিন্দ মাহাতো নামের ওই ব্যক্তি। জানা গেছে, বাড়ির ছাদে খাঁচায় রাখা থাকতো ওই পায়রাগুলি। […]

এই মুহূর্তে জেলা

পুরোসভার বিদ্যুৎ বিভাগে কাজ করে শহর আলোকিত করলেও, নিজের বাড়িতেই অন্ধকার!

হুগলি, ৪ ডিসেম্বর:- পুরোসভার বিদ্যুৎ বিভাগে কাজ করে শহর আলোকিত করলেও, নিজের বাড়িতেই অন্ধকার! তিনমাস বেতন পাননি, বিদ্যুৎ এর বিল মেটাতে না পারায় লাইন কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। সহকর্মিরা তখন পুরসভার গেটে আন্দোলন করছেন বকেয়া বেতনের দাবীতে। দেবাশিষের বাড়িতে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে শুনে সহকর্মিরা গামছা পেতে চাঁদা তোলা শুরু করেন। দশ কুড়ি টাকা […]

এই মুহূর্তে জেলা

গুড়াপে শিশু খুনে অভিযুক্ত অশোক সিং এর দু দিনের পুলিশ হেফাজত।

হুগলি, ৪ ডিসেম্বর:- গত ২৪ নভেম্বর সন্ধায় বাড়ির সামনে খেলা করছিল বছর পাঁচের শিশু কন্যা। মেয়ের জন্য তাঁর বাবা বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করে পরিবার। প্রতিবেশি প্রৌঢ় অশোক সিং এর ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোণনা করেন। ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

ঝাড়খন্ড থেকে ডাকাতি করতে এসে পুলিশের জালে আট দুষ্কৃতি, আটক আগ্নেয়াস্ত্র কার্তুজ।

হুগলি, ৩ ডিসেম্বর:- পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে চণ্ডীতলার জনাই চিকরন্ড এলাকায় অস্ত্র নিয়ে জড়ো হয়েছে কয়েকজন দুষ্কৃতী, এসটিএফ মারফত খবর পায় পুলিশ। এরপরেই চন্ডীতলা থানার পুলিশ এটিএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে সেই এলাকায় গিয়ে জরো হওয়ায় বহিরাগতদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে। পুলিশ তাদের গাড়ি থেকে তিনটি পিস্তল পনেরো রাউন্ড […]

এই মুহূর্তে জেলা

মিলবাজার থেকে সরস্বতী খাল, পাকা ড্রেন তৈরি হলে জল জমার সমস্যা থেকে মিলবে সুরাহা।

হাওড়া, ৩ ডিসেম্বর:- হাওড়ার আন্দুলের মিলবাজার থেকে সরস্বতী খাল, পাকা ড্রেন তৈরি হলে এবার জল জমার সমস্যা থেকে মিলবে সুরাহা। এই কাজে খরচ ধার্য্য হয়েছে প্রায় ১ কোটি টাকা। হাওড়া পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে ওই পাকা ড্রেন। জানা গেছে, হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় এতদিন জল জমার সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এই সমস্যায় […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত বাম নেতা স্বদেশ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা নিবেদন অরূপের।

হাওড়া, ৩ ডিসেম্বর:- ‘হাওড়ার উন্নয়নে স্বদেশ চক্রবর্তীর বিরাট ভূমিকা ছিল। ওনার মৃত্যুতে হাওড়ার বিরাট ক্ষতি হলো।’ শোক বার্তায় বললেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার সকালে অরূপবাবু প্রয়াত স্বদেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বদেশ চক্রবর্তীর স্মৃতিচারণ করেন তিনি। অরূপবাবু বলেন, স্বদেশ চক্রবর্তীর কাছে তিনি এর আগেও দুবার এসেছিলেন। উনি […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত স্বদেশ চক্রবর্তী।

হাওড়া, ২ ডিসেম্বর:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য তথা হাওড়া জেলার প্রাক্তন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং হাওড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র স্বদেশ চক্রবর্তী সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রয়াত হয়েছেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। স্বদেশবাবুর প্রয়াণে এদিন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এই মুহূর্তে জেলা

পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়।

হাওড়া, ২ ডিসেম্বর:- পুরসভার জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হাওড়ায়। উত্তর হাওড়ার সালকিয়া বাঁধাঘাট এলাকায় এর জেরে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। দেখা যায় রাস্তার মাঝখানে পাইপ লাইন ফেটে বেরোচ্ছে জল। বিশালাকৃতির গর্ত হয়ে রাস্তারও ক্ষতি হয় বলে জানা গেছে। যার ফলে সোমবার ওই রাস্তায় গাড়ি চলাচলও ব্যাহত হয়। ইতিমধ্যেই পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। […]