এই মুহূর্তে জেলা

তথ্য প্রমাণ ছাড়াই সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিল সিবিআই- কল্যাণ।

হুগলি, ১৫ ডিসেম্বর:- সন্দীপ ঘোষ টালা থানার ওসিকে তথ্য প্রমান ছাড়াই আন্দোলনের চাপে গ্রেফতার করেছিল সিবিআই, তাদের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারা এবং জামিন হওয়া প্রসঙ্গে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেশে কংগ্রেস রাজ্যে সিপিএম এর অবদান নিয়েও বিজেপিকে আক্রমন। শ্রীরামপুরের তৃনমূল সাংসদ বলেন, সিবিআই যখন সন্দীপ ঘোষ আর ওসিকে গ্রেফতার করলো তখন তাদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের […]

এই মুহূর্তে জেলা

বেআইনিভাবে নেওয়া জলের লাইন কাটালেন বিধায়ক।

হুগলি, ১৫ ডিসেম্বর:- বেআইনি ভাবে নেওয়া জলের লাইন কাটিয়ে দিলেন বিধায়ক অসিত মজুমদার। রবিবার সকালে চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ১ পঞ্চায়েতের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে বেশ কয়েকটি জলের লাইন কেটে দেওয়া হল। এ দিন পুলিশ ও জন স্বাস্থ্য কারিগরী দফতরের কর্মীদের নিয়ে সেখানে হাজির হন অসিত। সাধারণ পাইপ লাইন থেকে বিভিন্ন দোকানে লাইন যাওয়া দেখে […]

এই মুহূর্তে জেলা

মানুষের চাহিদা মেনেই বৈদ্যবাটি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নতুন রাস্তার উদ্বোধন।

তরুণ মুখোপাধ্যায়, ১৪ ডিসেম্বর:- শনিবার বিকালে ইংরেজি নতুন বছরের আগে বৈদ্যবাটি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একটি নতুন রাস্তার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ, (ভাই)। তিনি বলেন এখানকার বাসিন্দাদের এই রাস্তাটির দীর্ঘদিনের চাহিদা ছিল, অবশেষে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় খুশি হওয়া এলাকাবাসীদের মধ্য। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন […]

এই মুহূর্তে জেলা

বনবন করে ঘুরবে পাখা, সারা মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা!

হুগলি, ১৪ ডিসেম্বর:- “টিফোজ ৯৯৯” রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিডিও পোলবা জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্নধার সম্পূর্না ও সম্রাজ্ঞী ঘোষ সহ বিশিষ্টরা। মন্ত্রী বেচারাম মান্না বলেন, দেরশ থেকে দুশো […]

এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা হাওড়ার জগাছায়।

হাওড়া, ১৪ ডিসেম্বর:- হাওড়ায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটলো। জানা গেছে, জগাছা থানা এলাকার মৌড়ী পাকুড়তলায় স্বর্ণ ব্যবসায়িকে ধাওয়া করে ছিনতাই করা হয় কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও বেশ কিছু টাকা। শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশান্ত মল্লিক নামের ওই স্বর্ণ ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের কবলে পড়েন। […]

এই মুহূর্তে জেলা

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরালো হাওড়ার গোয়েন্দা বিভাগ, খুশি ফিরে পাওয়া মালিকরা।

হাওড়া, ১৩ ডিসেম্বর:- হাওড়া সিটি পুলিশের “ফিরে পাওয়া” প্রকল্পে গোয়েন্দা বিভাগের উদ্যোগে ১১২টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলো আসল মালিকদের হাতে। গত কয়েক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে গিয়েছিল এইসব মোবাইল ফোন। উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন দুপুরে হাওড়ার ডিডি অফিস […]

এই মুহূর্তে জেলা

চার দিন নয় চারশ বছর সময় দিলেও কলকাতা দখল করতে পারবে না বাংলাদেশ,বললেন ত্বহা সিদ্দিকী।

হুগলি, ১৩ ডিসেম্বর:- কলকাতা দখলের হুশিয়ারী ছিলো বাংলাদেশের বিএনপি নেতার, ওনার বয়স হয়েছে তার মানসিক চিকিৎসা করানো প্রয়োজন বলে মনে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। চার দিন কেন চারশ বছর সময় দিলেও বাংলাদেশ কলকাতা দখল করতে পারবে না। আমরা হাতে চুরি পরে বসে নেই। আগেও বলেছি, ভারতের দিকে যে কেউ লাল চোখ দেখালে তার চোখ […]

এই মুহূর্তে জেলা

মহিলাদের সুস্থ রাখতে মেনস্টুয়াল কাপ ব্যবহারের পরামর্শ ভূগোল শিক্ষকের।

হুগলি, ১৩ ডিসেম্বর:- ভারতের তামিলনাড়ু রাজ্যের এক ব্যক্তি যিনি বদলে দিয়ে ছিলেন গোটা দেশের মহিলাদের স্বাস্থ্য। দেশীয় পদ্ধতিতে সব থেকে কম খরচে স্যানিটারী ন্যাপকিন তৈরি করে দেশের প্যাডম্যান হিসেবে পরিচিত অরুণাচলম মুরুগানন্থম। ঠিক তেমনি আমাদের বাংলাতেও রয়েছে এমন এক শিক্ষক যিনি দায়িত্ব নিয়েছেন বাংলার প্রত্যন্ত প্রান্তিক মহিলাদের ঋতুচক্র সম্পর্কে সচেতন করার এবং তাদের স্যানিটারি ন্যাপকিন […]

এই মুহূর্তে জেলা

তবলাবাদক খুনে গুজরাট থেকে গ্রেপ্তার রাহুলকে তোলা হল হাওড়া আদালতে

হাওড়া, ১২ ডিসেম্বর:- ট্রেনের প্রতিবন্ধী কোচে বালির তবলাবাদক খুনের ঘটনায় গুজরাট থেকে গ্রেফতার রাহুল ওরফে ভোলুকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জিআরপি আদালতে পেশ করে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত রাহুলকে জিআরপি তাদের হেফাজতে নিতে আদালতের কাছে আবেদন করে। প্রসঙ্গত, ধৃত রাহুল মূলত সিরিয়াল কিলার। ধৃতের বিরুদ্ধে আরেকটি খুনের মামলা রয়েছে বলে জানা গেছে। […]

এই মুহূর্তে জেলা

কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণ হলো হাওড়ার ক্যানেল রোড

হাওড়া, ১২ ডিসেম্বর:- হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত কিংবদন্তী ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার নামে নামকরণ করা হলো। বৃহস্পতিবার দুপুরে ‘শৈলেন মান্না সরণী’ নামফলকের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের উল্টোদিকে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, জেলাশাসক পী দীপাপ্রিয়া, পুলিশ […]