এই মুহূর্তে জেলা

আম্বেদকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ সর্বভারতীয় কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যানের

হুগলি, ১৮ ডিসেম্বর:- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সংসদে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকারের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, আমরা আগামীকাল এর বিরুদ্ধে সবাই প্রতিবাদে সামিল হব। বুধবার রিষড়ার আম্বেদকর ভবনে অনুষ্ঠিত প্রদেশ ওবিসি সেলের কনভেনশনে এসে এর বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দিলেন সর্বভারতীয় কংগ্রেস ওবিসি সেলের চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়া হাসপাতালে রোগী নিখোঁজ, চাঞ্চল্য ছড়াল এলাকায়।

হুগলি, ১৭ ডিসেম্বর:- চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ শীতলা এলাকার বাসিন্দা মানস কর (৪৩) নামে এক রোগী নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার সূত্রে জানা যায়, মানস কর গত ১০ ডিসেম্বর ভোরে একটি অস্ত্রোপচারের জন্য চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন। […]

এই মুহূর্তে জেলা

চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা।

উঃ২৪পরগনা, ১৭ ডিসেম্বর:- বাংলাদেশে গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে ব্যারাকপুরে এসে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর আদালত ভবনের আইনজীবীরা এই দিন বিজেপি লিগেল সেল ব্যারাকপুর আদালত শাখার পক্ষ থেকে আইনজীবীরা তার হাতে সম্বর্ধনা তুলে দেন। তুলে দেওয়া হয় ভারতীয় ন্যায় সংহিতার আইনের বই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ ও […]

এই মুহূর্তে জেলা

মজুরির দাবিতে হুগলি-চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ১৭ দিনে।

হুগলি, ১৭ ডিসেম্বর:- বকেয়া দু’মাসের মজুরির দাবিতে টানা ১৭ দিন ধরে চলছে হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মীদের কর্মবিরতি। যার জেরে রাস্তাঘাট ভরেছে জঞ্জালে, নানান পুর-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ শহরের নাগরিক। শুরুতেই বিষয়টি নিয়ে মহকুমা শাসক (সদর) স্মিতা সান্যাল শুক্ল তৎপরতা দেখিয়েছিলেন। সমস্যা মেটাতে জেলাশাসক মুক্তা আর্য, পুরপ্রধান অমিত রায় ও পুর-আধিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

ছয় দুষ্কৃতির যাবজ্জীবন সাজা ঘোষণা ব্যারাকপুর আদালতের।

উঃ২৪পরগনা, ১৭ ডিসেম্বর:- নৈহাটীতে একটি খুনের ঘটনায় ছয় দুষ্কৃতীর যাবজ্জীবন সাজা ঘোষনা করল ব্যারাকপুর আদালত। ২০১৯ সালে দূর্গা পুজোর একাদশীর দিন রাতে বাড়ির মধ্যে বছর ৪৮ এর অমরনাথ তেওয়ারীকে গুলি করে খুন করেছিল এলাকার ত্রাস শ্যামবিহারী যাদব ও তার সঙ্গীরা। অভিযোগ ছিল তোলা চেয়েছিল দুষ্কৃতীরা। না পেয়ে বাড়িতে এসে তান্ডব চালিয়ে খুন করে। সেই ঘটনার […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে ইডি।

হুগলি, ১৭ ডিসেম্বর:- বৈদ্যবাটিতে ইডি রেড। সাত সকালে বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী একটি দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দুটি গাড়িতে করে চারজন আধিকারীক আসেন। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকে তদন্তকারী দলটি। জানা গেছে শান্তনু পোদ্দার ওই বাড়ির মালিক। কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। এর আগেও […]

এই মুহূর্তে জেলা

সরকারি স্কুল থেকে উধাও শতাব্দী প্রাচীন বট গাছ, চুপ প্রধান শিক্ষক, নিরুত্তর পরিচালন সমিতি।

উঃ২৪পরগনা, ১৬ ডিসেম্বর:- সরকারি স্কুল থেকে উধাও একটি আস্ত বট গাছ। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটী বিধানসভা এলাকায়।বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন স্কুলের মাঠে ছিল একটি প্রাচীন বটগাছ। হঠাৎ করেই সেটি কেটে ফেলার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আগামী ৩১শে ডিসেম্বর এই শিক্ষাপ্রতিষ্ঠান ৭৫ বছরে পদার্পণ করছে তার আগেই ৭৫ বছরের স্মৃতি ফলক […]

এই মুহূর্তে জেলা

নৈহাটিতে বড়মার মন্দিরে পূজো দিলেন অভিনেতা-সাংসদ দেব।

উঃ২৪পরগনা, ১৬ ডিসেম্বর:- আজ নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিতে আসলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেতা অর্থাৎ ঘাটালের সাংসদ দীপক অধিকারী। ওরফে দেব। সামনেই তার একটি বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে খাদান। আজ দেব নিজে পুরো খাদান টিমকে সঙ্গে করে নিয়ে নৈহাটি বড়মা মন্দিরে পুজো দিলেন। সঙ্গে ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত সহ এই সিনেমার একাধিক নেতৃত্ব। যদিও […]

এই মুহূর্তে জেলা

পান্ডুয়ায় সমবায় ভোটে বাম সমবায় বাঁচাও মঞ্চের কাছে হারলো তৃণমূল।

হুগলি, ১৫ ডিসেম্বর:- সমবায় ভোটে হারলো তৃণমূল। পান্ডুয়ার ব্লকের ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের অধীনে মান্দারণ ইটাচুনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূল প্রার্থীরা হারলেন, এখানে জয়ী হলো বাম সমবায় বাঁচাও মঞ্চ। সমবায় সূত্রে জানা যায়, মোট আসন সংখ্যা বারোটি। দু’টি আসনে শাসকদল প্রার্থী দিতে পারেনি। বাকি দশটি আসনে নির্বাচন হয় শনিবার। শনিবার সন্ধ্যায় ফলাফল বেরোতে […]

এই মুহূর্তে জেলা

বর্জ্য ব্যবস্থাপনা দেখতে এসে বৈদ্যবাটিতে ক্ষোভের মুখে তারকেশ্বর বিধানসভার প্রশাসনিক কর্তারা

হুগলি, ১৫ ডিসেম্বর:- বৈদ্যবাটিতে বর্জ্য ব্যবস্থাপনা দেখতে এসে সাধারণ মানুষের ক্ষোভের মুখে তারকেশ্বর বিধানসভার প্রশাসনিক কর্তারা। বৈদ্যবাটির বর্জ্য ব্যবস্থার আদতে তারকেশ্বরে এটা তৈরি করা মানে হাতির পিঠে ছারপোকা দাবি সাধারণ মানুষের। তারকেশ্বর বিধানসভা এলাকায় তারকেশ্বর পুরসভা , তালপুর ও চাপাডাঙ্গা পঞ্চায়েতের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ও জৈব সার প্রকল্প প্রকল্প কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে বারবার সাধারণ […]