এই মুহূর্তে জেলা

তিলোত্তমা কি বিচার পাবে না ? প্রশ্ন তুললেন বাম নেত্রী দীপ্সিতা

হাওড়া, ২২ ডিসেম্বর:- তিলোত্তমা কি বিচার পাবে না ? এই প্রশ্ন তুললেন বাম নেত্রী দীপ্সিতা ধর। রবিবার বালিতে এক দলীয় রক্তদান অনুষ্ঠানে এসে একথা বলেন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা। তিনি বলেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ বা টালা থানার ওসির বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। তবুও কোন জাদুবলে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারল না […]

এই মুহূর্তে জেলা

অমিত শাহের পদত্যাগের দাবি, মাহেশে বিশ্ব শান্তি যজ্ঞে এসে বিস্ফোরক সাংসদ

হুগলি, ২২ ডিসেম্বর:- অমিত শাহ সংসদে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করেছেন তাতে তার এক্ষুনি পদত্যাগ করা উচিত। শুধু অমিত শাহ নয়, বিজেপি নেতারা পন্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর অন্যান্য দেশবরেণ্য নেতাদের অপমান করছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। তিনবার ক্ষমতায় আসার পর এরা দম্ভে মত্ত হয়ে উঠেছে।রবিবার মহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি […]

এই মুহূর্তে জেলা

সদস্য সংগ্রহ লক্ষমাত্রা কম, পান্ডুয়ায় এসে ক্ষুব্ধ মিঠুন জানিয়ে দিলেন নিজেদের দ্বন্দ্বের ফলেই লকেটকে হারতে হয়েছে।

হুগলি, ২১ ডিসেম্বর:- সদস্য সংগ্রহ অভিযান চলছে বিজেপির। হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ কিন্তু এখনো পর্যন্ত ৫১ হাজার সদস্য করতে পেরেছে জেলা নেতৃত্ব। সক্রিয় সদস্যের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়ে গেছে। সক্রিয় সদস্য সংগ্রহ করার কথা ছিল ৩০০০ সেখানে ৩৬৩ জন মোটে সক্রিয় সদস্য হয়েছেন। এই তথ্য দেখে ক্ষুব্ধ মহাগুরু। পান্ডুয়ায় সদস্যতা […]

এই মুহূর্তে জেলা

কুড়ি দিন পর শহরের জঞ্জাল সাফাই শুরু হয়েছে , ভাগাড়ে পরিনত হওয়ায় অবরোধ বাসিন্দাদের।

হুগলি, ২১ ডিসেম্বর:- পিয়ারা বাগান থেকে রবীন্দ্রনগর যাওয়ার রাস্তায় নবাব বাগানে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হয়।খাবারের উচ্ছিষ্ট ফেলায় কুকুর বিড়াল সেই আবর্জনা রাস্তায় টেনে আনে।মশা মাছির উৎপাতে টেকা দায়,পুরসভাকে বলেও কোনো কাজ হয়না।এমনই অভিযোগ বাসিন্দাদের।গত কুড়ি দিন লোকসভার অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলন করে শহরের জঞ্জাল সাফাই বন্ধ থাকে। যার ফলে ভাগাড়ে পরিণত হয়েছে […]

এই মুহূর্তে জেলা

*জাল আধার কার্ড তৈরির অভিযোগ ডোমজুড়ে; স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করলো পুলিশ।

হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়ায় দেদার তৈরি হচ্ছিল জাল আধার কার্ড। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল পুলিশ। স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। জাল আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে ডোমজুড় থানার বেগড়ী গ্রাম পঞ্চায়েতে। ‌জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্য দীর্ঘদিন ধরেই এই কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে […]

এই মুহূর্তে জেলা

অবশেষে সমস্যা মিটলো হুগলী-চুঁচুড়া পুরসভার।

হুগলি, ২০ ডিসেম্বর:- অবশেষে সমস্যা মিটল হুগলি-চুঁচুড়া পুরসভার। বকেয়া দু’মাসের মজুরির দাবিতে টানা ২০ দিন ধরে কর্মবিরতি পালন করে আন্দোলনে সামিল হয়েছিলেন এই পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। যার জেরে নাগরিকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। প্রশাসন হস্তক্ষেপ করলেও বকেয়ার দাবিতে অনড় থেকে কাজে যোগ দিচ্ছিলেন না কর্মীরা। অবশেষে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের হস্তক্ষেপে সমস্যা মিটল। শুক্রবার […]

এই মুহূর্তে জেলা

ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে, পরপর ৬টি দোকানে চুরি।

হাওড়া, ১৯ ডিসেম্বর:- ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায় পরপর ছয়টি দোকানে চুরি হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো দোকান খুলতে এসে বেশ কয়েকটি দোকানের মালিক দেখতে পান কারও দোকানের সামনের দরজার তালা ভাঙা ও দোকানের ছাদের চাল কেটে কিংবা জানলা ভেঙে পরপর দোকানগুলিতে রাতের অন্ধকারে চুরি হয়েছে। চোরেরা দোকানে ঢুকে […]

এই মুহূর্তে জেলা

পাণ্ডুয়ায় ট্রাক্টর উল্টে মৃত তিন।

হুগলি, ১৯ ডিসেম্বর:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসে ছিলেন অঞ্জন হেমব্রম, বিশ্বজিৎ বাস্কে ও উত্তম হাঁসদা। তাদের প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে।পীড়া গ্রামে বাড়ি তিন যুবকের। মূলগ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎ ই উল্টে যায় ট্রাক্টরট্রি। […]

এই মুহূর্তে জেলা

নাকায় ধরা পড়ল ৪০০ বস্তা রেশনের চাল! আটক ট্রাক, গ্রেপ্তার চালক।

হুগলি, ১৯ ডিসেম্বর:- ঘটনা ধনিয়াখালি থানার ভান্ডারহাটি ফিডার রোড এলাকার। হুগলি গ্রামীন পুলিশ সূত্রে জানা গেছে, গত কাল রাতে ভান্ডারহাটির ফিডারোডে বিশেষ নাকা চেকিং চালানোর সময় একটি দশ চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০টি চটের বস্তা ভর্তি চাল উদ্ধার হয়। পশ্চিমবঙ্গ সরকার ফুড সাপ্লাই লেখা রয়েছে। চালের বস্তা গুলি রেশনের চাল বলেই […]

এই মুহূর্তে জেলা

জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন বিধায়ক! মাঝপথেই ছুটলেন ডাক্তারের কাছে।

হুগলি, ১৯ ডিসেম্বর:- দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের।তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মিরা। এরপর কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন কিন্তু পা ফুলে যাওয়া ব্যাথা হওয়ায় মাঝ পথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের […]