এই মুহূর্তে জেলা

নর্দমায় নোংরা ফেললেই ৫০০ টাকা জরিমানা, পোস্টার ঘিরে বিতর্ক হুগলিতে।

হুগলি, ৩০ ডিসেম্বর:- নর্দমায় নোংরা ফেললে ৫০০ টাকা জরিমানা জরিমানা দিতে হবে পঞ্চায়েতকে। এমনই ফ্লেক্স টাঙ্গিয়েছেন পঞ্চায়েতের ২ তৃণমূল সদস্যা। অথচ, পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি জানেই না! যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ২ পঞ্চায়েতের ১১৭ এবং ১১৯ নম্বর বুথের নলডাঙায় ওই ফ্লেক্স টাঙানো হয়েছে। সেখানে সৌজন্যে সংশ্লিষ্ট দুই বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম […]

এই মুহূর্তে জেলা

নিউ ইয়ারের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- সরকারি কর্মসূচিতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে সোমবার সন্দেশখালি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা দেন মমতা। তার আগে হেলিপ্যাড গ্রাউন্ডে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২০২৫ ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভালো থেকো”। এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হন।

এই মুহূর্তে জেলা

পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসবের উদ্বোধন চন্দননগরে।

হুগলি, ২৯ ডিসেম্বর:- চন্দননগর মেরির মাঠে শুরু হলো পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসব। উৎসবের সূচনা করেন তথ্যসংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, শিশু-কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ। অর্পিতা জানান, মুখ্যমন্ত্রী সব সময় বলেন কলকাতা কেন্দ্রিক না করে জেলায় জেলায় ছড়িয়ে পড়তে। সেইমত আমরা চন্দননগরে এবারে উৎসব […]

এই মুহূর্তে জেলা

জল চুরি ! টাকা ফেললেই মিলছে একাধিক জলের সংযোগ।

হাওড়া, ২৯ ডিসেম্বর:- জল চুরি! টাকা ফেললেই মিলছে একাধিক জলের সংযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও জল চুরি পুরোপুরিভাবে রোখা যায়নি। এমন অভিযোগ উঠেছে খোদ হাওড়া পুরসভা এলাকাতেও। টাকার বিনিময়ে একই হোল্ডিংয়ে একাধিক জলের সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। হাওড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের অভিযোগ টাকার বিনিময়ে একই হোল্ডিং নম্বরে একাধিক জলের […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় রেকর্ড গড়তে বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে ঐতিহাসিক অঙ্কন প্রতিযোগিতা।

হুগলি, ২৮ ডিসেম্বর:- হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা এবার এক অভিনব উদ্যোগের সাক্ষী হলো। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তার বিধানসভার অন্তর্গত পৌরসভা ও পাঁচটি পঞ্চায়েতের অংশগ্রহণে আয়োজিত হলো এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হয়, যেখানে পাঁচটি বিভাগে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিধায়কের মতে, প্রাথমিকভাবে ১৭০০ প্রতিযোগীর জন্য ফর্ম […]

এই মুহূর্তে জেলা

ট্রেনে পা বাদ চার পথ কুকুরের, শুশ্রূষার পর বসবে ফলস পা।

হুগলি, ২৭ ডিসেম্বর:- শুক্রবার সকালে ব্যান্ডেল-নৈহাটি লাইনের হুগলি ঘাট স্টেশনে ট্রেনের নীচে চারটি পা কাটা পড়ে এক পথকুকুরের। স্থানীয় টোটো চালকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কারবালার কাছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। ইন্দ্রজিতের উদ্যোগে তড়িঘড়ি খবর দেওয়া হয় চুঁচুড়ার পশু চিকিত্সক কুণাল চক্রবর্তীকে। অ্যাম্বুলেন্সে চাপিয়ে চুঁচুড়া স্টেশনের কাছে কুমালবাবুর চেম্বারে নিয়ে যাওয়া […]

এই মুহূর্তে জেলা

বিশেষ অতিথি হিসেবে ব্যান্ডেল চার্চে হাজির মুখ্যমন্ত্রীর ভাইজি অগ্নিশা।

হুগলি, ২৫ ডিসেম্বর:- বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ ও হুগলি ইমামবাড়ায় উৎসবের আমেজ ছিল চূড়ান্ত। এই আনন্দের মাঝে বিশেষ অতিথি হিসেবে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি অগ্নিশা। অগ্নিশা মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। তিনি পরিবারের মধ্যে স্নেহের তৃণা নামেই পরিচিত। অগ্নিশা তার পড়াশোনা শুরু করেন কারমেল হাই স্কুল ও গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে। সেখান […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় উপ-পুরপ্রধানের সামাজিক কর্মসূচিতে চাঁদের হাট।

তরুণ মুখার্জি, ২৬ ডিসেম্বর:- রিষড়া পুরসভার উপ-পুর প্রধান জাহিদ হাসান খানের উদ্যোগে গত ১৫ বছর ধরে রিষড়া ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সামাজিক কর্মসূচির আয়োজন করে। এবছরও সেই কর্মসূচি অনুষ্ঠিত হলো। পাঁচ দিনের এই অনুষ্ঠানে একদিকে যেমন রক্তদানের মতন একটা বড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে এলাকার যে সমস্ত দুস্থ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া […]

এই মুহূর্তে জেলা

সুকান্তর কটাক্ষের প্রতিবাদে কার্যত কাঞ্চনের পাশেই কল্যাণ।

হুগলি, ২৫ ডিসেম্বর:- কাঞ্চনের কোনো অন্যায় দেখছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নার্সিংহোম বিল করেছে তাই দিয়েছে। ডাক্তাররা বেশি বিল করে সেটা বলেছি। সুকান্ত কিছু জানে না ফচকে একটা। বলেন শ্রীরামপুর সাংসদ। কাঞ্চন শ্রীময়ীর সন্তান হওয়ার ছয় লাখ টাকা বিল জমা পড়ছে বিধানসভায়। যা নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। আজ শেওড়াফুলিতে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাঞ্চনের […]

এই মুহূর্তে জেলা

২৫এ ২৫ ফুটের কেক কেটে বড়দিন উদযাপন হাওড়ায়।

হাওড়া, ২৫ ডিসেম্বর:- হাওড়ায় অভিনব বড়দিন পালন। ডিসেম্বরের ২৫শে ২৫ ফুটের কেক কেটে বড়দিন উদযাপন হলো হাওড়ার দাসনগরে। বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ২৫ ফুটের সেই কেক শিশু সহ উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হলো। হাওড়ার দাশনগরের বিরাজময়ী রোডে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা এবং সমাজসেবী সুদেষ্ণা হাজরা। উদ্যোক্তাদের […]