হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- পরীক্ষা দিতে বসে অসহ্য পেটে যন্ত্রণা শুরু হওয়ায় মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক অর্থাৎ আলিম পরীক্ষার্থীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হল। আপাতত প্রাথমিক চিকিৎসার পর সেখানেই পরীক্ষা দিতে শুরু করেছে ভদ্রেশ্বর অ্যাঙ্গাসের বাসিন্দা আফসানা খাতুন। হাসপাতাল সূত্রে খবর, বছর সতেরোর আফসানা অ্যাঙ্গাস হাই মাদ্রাসার ছাত্রী। শনিবার তৃতীয় দিনে তার ইংরেজি পরীক্ষা […]
জেলা
ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য লিলুয়ায়।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- লিলুয়ার রবীন্দ্র সরণিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে একটি চারতলা বিল্ডিংয়ের সিঁড়ির তলায় মিটার বক্সে আগুন লাগে। কালো ধোঁয়ায় চারদিক ভরে যায়। বহুতলের বাসিন্দারা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। মিটার বক্সের পাশেই তিনটি মোটর বাইক রাখা ছিল। আগুনে তিনটি বাইক ভস্মীভূত হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করেন। কোনও […]
অসুস্থ একরত্তি অস্মিকার পাশে দাঁড়ালো বৈদ্যবাটি পুরসভা।
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- সামাজিক মাধ্যম ফেসবুক ও হোয়াটস অ্যাপে নদীয়ার রানাঘাটের দাস পাড়ার বাসিন্দা একরত্তি অস্মিকা দাসের জটিল অসুখের জন্য প্রায় ১৭ কোটি খরচের খবর ভাইরাল হয়েছে। রাজনীতি ও দলমতের উর্দ্ধে উঠে খুদে অস্মিকার পাশে দাঁড়াল বৈদ্যবাটি পুরসভার ২৩ জন কাউন্সিলর। পুরপ্রধান, উপপুরপ্রধান ছাড়াও ১৯ জন তৃণমূল কাউন্সিলর এবং বিরোধী ফরয়ার্ড ব্লক ও কংগ্রেস সিপিএমের […]
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ডাকাতির অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএমে ডাকাতির অভিযোগ। আন্দুল রোডের ধারে আমলপুরে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে অনুমান দুষ্কৃতীদের দল এদিন ভোরে এই ঘটনা ঘটিয়েছে। এটিএমের মেশিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। এটিএম মেশিন ভাঙচুর অবস্থায় ছিল। একটি অংশ বাইরে পড়ে আছে। মেশিনে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থলে আসে […]
প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১৫ ফেব্রুয়ারি:- “জন্মিলে মরিতে হবে জানে তো সবাই / তবু মরণে মরনে অনেক তফাৎ আছে ভাই/ সব মরন নয় সমান।” বাঙালির হৃদয়ে অমরত্বের সিংহাসন অলংকৃত করে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়। বাংলার মুখ, বাঙালির ভাষা চিরন্তন হয়ে রইল তাঁর সৃষ্টিতে। আমরা যখন “বাংলায় গান গাই” তখন প্রতুল মুখোপাধ্যায়ের মুখচ্ছবি দেখতে পাই, দেখতে পাবো ততদিন […]
মহাকুম্ভে যাবার পথে দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার যুবকের।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- মহাকুম্ভে যাওয়ার পথে বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হাওড়ার এক যুবকের। গুরুতর আহত আরো এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বেলগাছিয়ার স্বামীজিনগর এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার হাওড়ার বেলগাছিয়ার যুবক বুবাই মাইতি (২৫) তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বের […]
নির্বাচনকে সামনে রেখে ভাওতার বাজেট, বললেন, সুকান্ত মজুমদার।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- চার শতাংশ ডিএ বৃদ্ধি, কেন্দ্রের সঙ্গে এখনো কত তফাত।পে কমিশন ঘোষনার দরকার সেখানে ডিএ দিচ্ছে তাও চার শতাংশ। বিজেপি ক্ষমতায় এলে চার শতাংশর ভিক্ষা নয়। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। ঘাটাল মাস্টার প্লান শেষ হবে দু বছরে, গত বারো বছর পারেনি কেন। মিথ্যা কথা বলছে। ভাওতা দিচ্ছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মিদের মোবাইল কিনতে […]
আজ উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলা মায়ের স্নানযাত্রা, কড়া নিরাপত্তা।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- আজ উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি, লিলুয়া, বেলগাছিয়া সহ সন্নিহিত এলাকা জুড়ে বহু প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রীশীতলা মায়ের স্নানযাত্রা উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাতৃ দর্শনে লক্ষাধিক পুণ্যার্থী উপস্থিত থাকবেন এই উৎসবে। শ্রীশ্রীশীতলা মাতার স্নানযাত্রাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। আজ মঙ্গলবার সেই পুণ্য স্থানের তিথি। আর এই পুণ্য স্নানযাত্রাকে ঘিরেই সেজে উঠেছে সালকিয়া […]
ফের মাইক বিতর্ক, মাধ্যমিক চলাকালীন মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের অভিযোগ ডোমজুড়ে।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- ফের মাইক বিতর্ক। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরের অভিযোগ ডোমজুড়ে। মঙ্গলবার সকালে জগৎবল্লভপুর বিধানসভার রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ১৮৪ নম্বর বুথের উদ্যোগে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা সদরের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি […]
রিষড়া পিএমসি গেট এলাকায় একটি রবার কারখানায় আগুন।
হুগলি, ১১ ফেব্রুয়ারি:- দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেলা বারোটা নাগাদ হঠাৎই আগুন লাগে রিষড়া কোন্নগরের মাঝামাঝি পিএমসি রাবার কেমিকেল কারখানায়। খবর দেওয়া হয় দমকলে। তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দমকল কে আগুন নেভানোর কাজে সাহায্য করার সময় কারখানার এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। প্রদীপ দাস নামে এক যুবক জানান, তার বাবা […]











