হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- হাওড়া গ্রামীণ এলাকা থেকে উদ্ধার হলো প্রায় কোটি টাকার গাঁজা। উদ্ধার হওয়া প্রায় ৭১১ কেজি গাঁজার বাজার মূল্য এক কোটি টাকারও বেশী বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে বাউড়িয়া থানা এলাকার চককাশী এলাকার বাসিন্দা মাজেদ আলির বাড়িতে হানা দেয় নারকোটিক বিভাগ। সঙ্গে ছিল উলুবেড়িয়া মহকুমা পুলিশ প্রশাসন।মাজেদের বাড়ির ভিতরে গোপন সুত্রে খবর […]
এই মুহূর্তে
গলব্লাডারে পাথর, ল্যাপারোস্কপি করে বের করেতে গিয়ে বিপত্তি! চিকিৎসায় তেইশ লাখ খরচ।
হুগলি, ১৯ ফেব্রুয়ারি:- গলব্লাডারে পাথর হয়েছিল, ল্যাপারোস্কপি করে সেই পাথর বের করেতে গিয়ে বিপত্তি! নার্সিংহোম সরকারি হাসপাতাল ঘুরে কলকাতার বেসরকারী হাসপাতালে চিকিৎসায় তেইশ লাখ খরচ। গয়না বন্দক দিয়ে চিকিৎসার খরচ চালাতে হয়েছে দাবী, রোগির পরিবারের।পুরো টাকা মেটাতে না পারায় রোগির ছুটি নিয়ে সংশয়! গল ব্লাডারে পাথর অস্ত্রোপচার এখন খুবই সাধারন বিষয়। সেই সাধারন অস্ত্রপচারের পর […]
হনুমানের দাপটে অতিষ্ঠ হাওড়ার বাসিন্দারা।
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- হনুমানের দাপটে অতিষ্ঠ হাওড়ার জগাছার ধাড়সা এলাকার বাসিন্দারা।মঙ্গলবার রাতে তা চরম আকার নেয়। এদিন একটি হনুমান ওই এলাকার বেশ কয়েকজনকে আক্রমণ করে। এলাকাবাসীদের বক্তব্য হনুমানের দল এই এলাকায় আসছে। যাকে তাকে কামড়াচ্ছে ও আঁচড়ে দিচ্ছে। মঙ্গলবার রাতে হাওড়ার জগাছার ধাড়সা এলাকার কয়েকজনকে একটি পাগলা হনুমান আক্রমণ করে বলে এলাকার বাসিন্দারা জানান। তাদের […]
ডানকুনিতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- কুম্ভে রেলের চরম অব্যবস্থা নিয়ে সেলিম বলেন,গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে।সরকারি পরিবহন ব্যবস্থার কিছু নেই যে যার নিজের নিজের ভরসা। পদপৃষ্ঠ হয়ে লোক মারা যাচ্ছে আর অন্যদিকে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। পৃথিবীর যে কোন জায়গায় আমাদের দেশেও যেকোনো তীর্থে অসংখ্য মানুষের সমাগম হয়।এত বছর পরে এত প্রস্তুতি নিয়ে যখন কুম্ভ মেলা হচ্ছে সেটা […]
এক টাকা কিলো টমেটো, উঠছে না তোলার খরচ,বিপাকে চাষীরা।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- টমেটো এক টাকা কিলো, তোলার খরচ উঠছে না, জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে টমেটো। গাছ কেটে ফেলতে হবে বলছেন চাষীরা। অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দপ্তরের। হুগলি জেলায় টমেটো চাষ হয় ১৪ হাজার ১১ হেক্টর জমিতে। টমেটো উৎপাদন হয় প্রায় পঁচিশ হাজার মেট্রিকটন। বলাগড় পান্ডুয়া পোলবা-দাদপুর, চন্ডীতলা সহ জেলার বিভিন্ন ব্লকে এখন ফলন্ত […]
হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে “স্বামীজী স্মারক তোরণ দ্বারে”র উদ্বোধন।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে “স্বামীজী স্মারক তোরণ দ্বার” এর শুভ উদ্বোধন হলো। মঙ্গলবার সকালে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্ঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। ওই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ড: পি […]
চাঁপদানীতে এটিএম লুটের চেষ্টা!
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- চাঁপদানী জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে এটিএম কিয়স্ক। গতকাল গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়। ইট দিয়ে মেশিন ভাঙা হয়। যদিও টাকা যেখানে থাকে সেই যায়গায় পৌঁছাতে পারেনি দুর্বৃত্ত। এটিএম এর পাশেই থাকেন পশুপতি মাহাত বলেন, রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ […]
দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- দিল্লি স্টেশনে রেলের অব্যবস্থায় পদপিষ্ট হয়ে মৃত কুম্ভযাত্রীদের পরিবারকে ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে হাওড়া জেলা কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে সোমবার দুপুরে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাওড়া স্টেশনের ভিতরে স্টেশন ম্যানেজারের অফিসের সামনে এবং বাইরে ডিআরএম অফিসের সামনে […]
স্বামীজীর শিকাগো ধর্মসভা থেকে প্রত্যাবর্তন উৎসব পালিত হবে বেলুড় মঠে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তনের এবং আলমবাজার মঠে প্রথম পদার্পণের ১২৮তম বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার রাতে বেলুড় মঠে এক সাংবাদিক সম্মেলন করেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। সেই সাংবাদিক সম্মেলন থেকে মঠ কর্তৃপক্ষ জানান শিকাগো ধর্মমহাসভা তথা আমেরিকা এবং ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের অভাবনীয় সাফল্য এবং তাঁর ভারত প্রত্যাবর্তনের পর সমগ্র দেশ তাকে যে সাদর […]
রাস্তার দাবিতে এবার পথে নামলো সাধারণ বাসিন্দারা।
হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন ধরেই বৈদ্যবাটি পুরসভায় ‘আম্রুত’ প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ চলছে। পুরসভার প্রতিটি ওয়ার্ডেই রাস্তা খুঁড়ে বসে পাইপ লাইন। অভিযোগ পাইপলাইন বসানোর পরে সেই রাস্তা আর ঠিক করে দেওয়া হচ্ছে না। কোনোমতে সেই রাস্তার ওপরে মাটি ফেলে ইট পাইলিং করে দেয়া হচ্ছে। অভিযোগ সেখানেই দুদিন যেতে না যেতে ইট বেরিয়ে যাচ্ছে রাস্তায়। নিত্য […]











