হাওড়া, ৭ মার্চ:- ডোমজুড়ের বাঁকড়ায় কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন। শুক্রবার রাত সোয়া আটটা নাগাদ বাঁকড়ার একটি কাপড়ের মার্কেটে ওই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে মার্কেটের পাঁচ তলায় থাকা কাপড়ের গোডাউন। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন […]
এই মুহূর্তে
১০ দফা দাবিতে সিএমওএইচ অফিসে আশা কর্মীদের ডেপুটেশন হাওড়ায়।
হাওড়া, ৭ মার্চ:- রাজ্য সরকারকে আশাকর্মীদের ন্যূনতম মাসিক ১৫,০০০ টাকা ভাতা দিতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা দিতে হবে, ফরমেটের প্রতি আইটেমের বরাদ্দ দ্বিগুণ করে বকেয়া সমস্ত টাকা এককালীন দিতে হবে এবং আশাকর্মীদের সমস্ত সরকারি ছুটির দাবি সহ মোট ১০ দফা দাবিতে শুক্রবার দুপুরে রাজ্যের সমস্ত সিএমওএইচ অফিসে ডেপুটেশন কর্মসূচি নেয় […]
৪০তম রাজ্য বার্ষিক জিমন্যাস্টিকে সোনা পেলো সিঙ্গুরের হিরণ।
হুগলি, ৭ মার্চ:- হুগলির সিঙ্গুরের নান্দা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র হিরন কোলে এই বছর ৪০ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাষ্টিক্স এ সোনা অর্জন করল। শালবনী তে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এইবছর সোনা অর্জন করে। এর আগেও ২০২৪ সালে বহরমপুরে ৩৯ তম রাজ্য প্রতিযোগীতায় সোনা অর্জন করেছিল হিরন। পুরস্কার নিয়ে আজ স্কুলে আসতেই ছাত্র […]
জীবিত ভোটারকে মৃত বলে দাবি তৃণমূল নেতার, যদিও পরে ভুল স্বীকার।
হুগলি, ৬ মার্চ:- ঘটনা শ্রীরামপুরের সাত নম্বর ওয়ার্ডের এন এন রায় স্ট্রিট এলাকায়। বুধবার শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ সন্তোষ সিং তার দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকায় যান ভুয়ো ভোটার ধরতে। যেখানে বাড়ি বাড়ি ভোটার দেখার সময়, ভোটার লিস্ট দেখে তিনি অভিযোগ করেন শেখর সাও নামে এক ব্যক্তি ১৬ বছর […]
চুঁচুড়ায় জলা জমি ভরাট দেখে চক্ষু চরক গাছ বিধায়কের।
হুগলি, ৬ মার্চ:- রাস্তা পরিদর্শনে গিয়ে জলা জমি ভরাট দেখে চক্ষু চড়ক গাছ বিধায়কের। চুঁচুড়ার কোদালীর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোদালিয়া পশ্চিমপাড়া এলাকায় এলাকার বাসিন্দাদের অভিযোগ পেয়ে এদিন রাস্তাঘাট পরিদর্শনে যান বিধায়ক। সেখানে গিয়েই হঠাৎ লক্ষ্য করেন, একটি জলা জমি বোঝানোর কাজ চলছে। যা দেখেই বিধায়কের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বিফল এলাকা জুড়ে […]
হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক, নিরাপত্তা নিয়েও আলোচনা।
হাওড়া, ৬ মার্চ:- বুধবার হাওড়ার সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ওই হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়। রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন এবং সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল জানান, বড় হাসপাতালে নিরাপত্তা কর্মী থাকলেও ছোট গ্রামীণ হাসপাতালে নিরাপত্তা কর্মী সেভাবে নেই। […]
যাদবপুরের ঘটনার রেশ,পুলিশের সঙ্গে এসএফআইয়ের সংঘর্ষে উত্তপ্ত হাওড়া।
হাওড়া, ৪ মার্চ:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গোলমালের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে বাম ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে ইতিমধ্যেই রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে এসএফআই। সোমবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়, যার ফলে বিভিন্ন জেলায় উত্তেজনা ও অশান্তির ঘটনা সামনে আসে। এবার সেই উত্তাপ ছড়িয়ে […]
অলচিকি লিপির শতবর্ষ পদার্পন। হুগলি জেলা পরিষদে সাঁওতালি ভাষায় নেমপ্লেট।
হুগলি, ৪ মার্চ:- সাঁওতালি ভাষার হরফ হল অলচিকি। সেই অলচিকির শতবর্ষ এবছরই। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সাঁওতালি।হুগলি জেলায় বহু মানুষের মাতৃভাষা সাঁওতালি। সেই আদিবাসী সমাজের প্রতিনিধি হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বিজন বেসরা। ধনিয়াখালি থেকে জিতে জেলা পরিষদের সদস্য হন বিজন। তার ঘরের সামনে নেম প্লেটে বাংলা হরফে যেমন লেখা আছে তেমনি অলচিকি হরফে লেখা […]
বিয়ের দিনেই মৃত্যু গুলিবিদ্ধ কনস্টেবলের।
হুগলি, ৩ মার্চ:- চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে বন্দী পাহারায় নিযুক্ত থাকার সময় নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন বাঁকুড়া হীরবাঁধের বাসিন্দা হিমাংশু মাঝি। গত ২৮ ফেব্রুয়ারী ভোরে ইমামবাড়া হাসপাতালে গুলিবিদ্ধ হন পুলিশ কর্মি। আশঙ্কা জনক অবস্থায় তাকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতার […]
শ্রীরামপুর থানার পুলিশের সহযোগিতায় নির্বিগ্নে পরীক্ষা দিলো রিষড়ার নাসিম।
হুগলি, ৩ মার্চ:- প্রথম রোজায় কলকাতায় মামার বাড়ি গিয়েছিল রিষড়ার মহঃ নাসিম।আজ তার উচ্চমাধ্যমিক পরীক্ষা।ট্রেনে আসার সময় ব্যাগ হারিয়ে ফেলে।পরীক্ষা কেন্দ্রে এসে এডমিট না থাকায় ঢুকতে পারছিল না। এক পুলিশ অফিসারের সাহায্যে পরীক্ষা দিতে পারল সে। রিষড়া বিদ্যাপীঠ স্কুলে মোট ২৮৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আঞ্জুমান হাই স্কুলের ছাত্র মহঃ নাসিম পরীক্ষা দিতে আসে।তার এডমিট […]











