হুগলি, ২৮ মার্চ:- পরিবার থেকেও নেই, পথে পথে ঘুরে দোকানের সামনে, মন্দিরে কোনো ভাবে দিন কাটছিল চুঁচুড়ার বৃদ্ধ বিমল বিশ্বাসের। নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশ কর্মি সুকুমার উপাধ্যায়। কালি মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন। আশ্রয় পেয়ে পুলিশ কর্মিকে জরিয়ে ধরে কান্না বৃদ্ধের, চোখের জল মুছলেন পুলিশ কর্মিও। বেশ কিছুদিন ধরে চুঁচুড়া […]
এই মুহূর্তে
বেলগাছিয়া ভাগাড়ের ২৫০ মেট্রিকটন কঠিনবজ্র পদার্থ আসছে বৈদ্যবাটিতে।
হুগলি, ২৭ মার্চ:- বেলগাছিয়ার ভাগাড় নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জটিলতা তৈরি হয়েছে। একদিকে ভাগাড়ের সমস্যা, অন্যদিকে পানীয় জলের সমস্য়া সব মিলিয়ে একেবারে জটিল পরিস্থিতি। তবে এবার বিকল্প ব্যবস্থা করা হচ্ছে জঞ্জালের জন্য। সেই সঙ্গেই এবার বেলগাছিয়ার ভাগাড়ের পরিবর্তে নতুন বিকল্প জায়গায় আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্যবাটিতে। সেখানে প্রায় আড়াইশো মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা […]
চলন্ত গাড়িতে আগুন ! ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন গাড়িচালক।
হাওড়া, ২৬ মার্চ:- চলন্ত গাড়িতে আগুন। আতঙ্কে এলাকাবাসী। বড়োসড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন গাড়ি চালক। হাওড়ার বাঁকড়ায় আজ ঘটনাটি ঘটে। যেহেতু রাস্তায় মানুষজন ছিলেন তাই তাঁরাই আগুন দেখতে পেয়ে ছুটে আসেন সাহায্যের জন্য। পাশে ইন্ডাস্ট্রি থাকায় জলের সরবরাহ পেয়ে যান সাধারণ মানুষ এবং তারাই নিজেরাই চেষ্টা করে আগুন নিভিয়ে দেন। মালপত্রের ক্ষয়ক্ষতি হলেও বড়ো ঘটনা […]
আড়ুপাড়ায় ভাগাড়ের আবর্জনা ফেলতে এসে বাসিন্দাদের বাধার মুখে পুরসভা।
হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার জগাছার আড়ুপাড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ময়লা আবর্জনা ফেলতে এসে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়লো পুরসভার গাড়ি। বুধবার সকালে ওই ঘটনা ঘটে। আবর্জনা ফেলা নিয়ে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছার আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। আজ সেখানে আবর্জনা ফেলতে গেলে এলাকার মানুষজন বাধা দেন। আটকে দেন ময়লা […]
রাস্তা, জল এবং আলোর দাবিতে পথ অবরোধ হাওড়ায়।
হাওড়া, ২৬ মার্চ:- এবার রাস্তা, জল এবং আলোর দাবিতে পথ অবরোধ হাওড়ায়। হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত চকপাড়া-আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়ের অভিভাবক ছাত্র-ছাত্রী এবং ওই অঞ্চলের গ্রামবাসীরা মিলে বুধবার সকালে ওই অবরোধের ডাক দেন। তাঁদের অভিযোগ, আনন্দনগর গ্রাম পঞ্চায়েত দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনওরকম সুরাহা তাঁরা পাননি। তাই বাধ্য হয়েই এই আন্দোলন বলে […]
টিবি রোগিদের দত্তক নেওয়ার আহ্বান স্বাস্থ্য দপ্তরের!
হুগলি, ২৫ মার্চ:- ২০২৫ সালের মধ্যে যক্ষা নির্মূল করতে ঝাঁপিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই লক্ষে সচেতনা প্রচারের পাশাপাশি একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। হুগলি জেলাতেও চলছে সেই কর্মসূচী। এদিন হুগলি সার্কিট হাউসে জেলা টিবি ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নির্মূল প্রোগ্রামের অন্তর্গত এই কর্মসূচীতে হুগলিতে টানা একশ দিন বিশেষ কর্মসূচী নেওয়া হয়। যক্ষা উপসর্গ আছে এমন […]
হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট।
হুগলি, ২৫ মার্চ:- হঠাৎ দেখলে মনে হতে পারে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষনা কেন্দ্র।রকেট উৎক্ষেপনের জন্য প্রস্তুত মহাকাশ যান। দাঁড়িয়ে দেখলে ভুল ভাঙবে। এটা আসলে বিশাল আকার জাম্বো অক্সিজেন সিলিন্ডার। যে সিলিন্ডারে ১৩ হাজার লিটার তরল অক্সিজেন জমা থাকবে। রাজ্য সরকারের ৫০ লক্ষ টাকা খরচে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তৈরী হয়েছে এই প্রকল্প। হুগলি জেলা হাসপাতাল […]
শুভেন্দুর ওপর পুলিশি হামলার প্রতিবাদে উত্তরপাড়া থানা ঘেরাও বিজেপির
হুগলি, ২৫ মার্চ:- গতকাল হাওড়া বেলগাছিয় ধস কবলিত এলাকায় পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই তিনি অভিযোগ করেন পুলিশ তাকে মারধর করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে জেলায় জেলায় বিজেপির অবরোধ বিক্ষোভ। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি জিটি রোড অবরোধ করা হয়। […]
বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক
হাওড়া, ২৫ মার্চ:- মঙ্গলবার দুপুরে পুলিশ ও জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে গৃহহীন বাসিন্দাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয় ধসের কারণে ক্ষতিগ্রস্তদের বাড়ি সারিয়ে দেওয়া হবে। যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদের ১৫ দিনের জন্য অন্যত্র নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য বলা হয়। ওই সময়ের মধ্যে বাড়িগুলি মেরামত করে দেওয়া […]










