এই মুহূর্তে জেলা

রাস্তা, জল এবং আলোর দাবিতে পথ অবরোধ হাওড়ায়।

হাওড়া, ২৬ মার্চ:- এবার রাস্তা, জল এবং আলোর দাবিতে পথ অবরোধ হাওড়ায়। হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত চকপাড়া-আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়ের অভিভাবক ছাত্র-ছাত্রী এবং ওই অঞ্চলের গ্রামবাসীরা মিলে বুধবার সকালে ওই অবরোধের ডাক দেন। তাঁদের অভিযোগ, আনন্দনগর গ্রাম পঞ্চায়েত দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনওরকম সুরাহা তাঁরা পাননি। তাই বাধ্য হয়েই এই আন্দোলন বলে […]

এই মুহূর্তে জেলা

টিবি রোগিদের দত্তক নেওয়ার আহ্বান স্বাস্থ্য দপ্তরের!

হুগলি, ২৫ মার্চ:- ২০২৫ সালের মধ্যে যক্ষা নির্মূল করতে ঝাঁপিয়েছে স্বাস্থ্য দপ্তর। সেই লক্ষে সচেতনা প্রচারের পাশাপাশি একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। হুগলি জেলাতেও চলছে সেই কর্মসূচী। এদিন হুগলি সার্কিট হাউসে জেলা টিবি ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নির্মূল প্রোগ্রামের অন্তর্গত এই কর্মসূচীতে হুগলিতে টানা একশ দিন বিশেষ কর্মসূচী নেওয়া হয়। যক্ষা উপসর্গ আছে এমন […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট।

হুগলি, ২৫ মার্চ:- হঠাৎ দেখলে মনে হতে পারে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষনা কেন্দ্র।রকেট উৎক্ষেপনের জন্য প্রস্তুত মহাকাশ যান। দাঁড়িয়ে দেখলে ভুল ভাঙবে। এটা আসলে বিশাল আকার জাম্বো অক্সিজেন সিলিন্ডার। যে সিলিন্ডারে ১৩ হাজার লিটার তরল অক্সিজেন জমা থাকবে। রাজ্য সরকারের ৫০ লক্ষ টাকা খরচে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তৈরী হয়েছে এই প্রকল্প। হুগলি জেলা হাসপাতাল […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দুর ওপর পুলিশি হামলার প্রতিবাদে উত্তরপাড়া থানা ঘেরাও বিজেপির

হুগলি, ২৫ মার্চ:- গতকাল হাওড়া বেলগাছিয় ধস কবলিত এলাকায় পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই তিনি অভিযোগ করেন পুলিশ তাকে মারধর করেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে জেলায় জেলায় বিজেপির অবরোধ বিক্ষোভ। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি জিটি রোড অবরোধ করা হয়। […]

এই মুহূর্তে জেলা

বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক

হাওড়া, ২৫ মার্চ:- মঙ্গলবার দুপুরে পুলিশ ও জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে গৃহহীন বাসিন্দাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয় ধসের কারণে ক্ষতিগ্রস্তদের বাড়ি সারিয়ে দেওয়া হবে। যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদের ১৫ দিনের জন্য অন্যত্র নিরাপদ আশ্রয় সরে যাওয়ার জন্য বলা হয়। ওই সময়ের মধ্যে বাড়িগুলি মেরামত করে দেওয়া […]

এই মুহূর্তে জেলা

প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো।

হুগলি, ২৪ মার্চ:- গতকাল একটি সুরম্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে হুগলী জেলার শ্রীরামপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এখানে আগত প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো। এই মানবিক প্রচেষ্টায় স্থানীয় সরকারি আধিকারিকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। উক্ত কোম্পানির রিষড়া শাখার পক্ষ থেকে এই প্রতীক্ষালয়টি প্রস্তুত করার জন্য যাবতীয় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু।

হাওড়া, ২৪ মার্চ:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তিনি ত্রিপল এবং নগদ অর্থ তুলে দেন। এদিন ক্ষতিগ্রস্ত এলাকায় কিছুটা ঘুরে দেখতে পারলেও পুলিশের ব্যারিকেডের সামনে তিনি আটকে পড়েন। সাংবাদিকদেরও মুখোমুখি হন তিনি।

এই মুহূর্তে জেলা

বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী।

হাওড়া, ২৪ মার্চ:- সোমবার দুপুরে লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শনে এলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানগরিক ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, উত্তর হাওড়ার বিধয়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্যরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বেলগাছিয়া ভাগাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার […]

এই মুহূর্তে জেলা

পথ নাটিকার মাধ্যমে খাদ্যে ভেজাল নিয়ে সচেতনতা স্বাস্থ্য দপ্তরের।

হুগলি, ২৪ মার্চ:- পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ এফ এস এস এ আই এর উদ্যোগে পথনাটকের মাধ্যমে সচেতনতার প্রচার। দোকান থেকে রান্না করা খাবার বা প্যাকেট জাতীয় খাদ্য দ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কি কি বিষয়ে সচেতন হতে হবে, না হলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে সাধারণ মানুষকে, এই বিষয়ের […]