এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসব।

হাওড়া, ১ মার্চ:- আজ শনিবার ১লা মার্চ, ১৬ই ফাল্গুন বেলুড় মঠে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসব। এদিন ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানেই হয় বেদপাঠ ও স্তবগান। এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল সহ শ্রীশ্রীঠাকুরের মন্দির ও সারা মঠ প্রাঙ্গণ ঘুরে ঊষা-কীর্তন করেন। তারপর শ্রীশ্রীঠাকুরের মন্দিরে হয় বিশেষ […]

এই মুহূর্তে জেলা

৭৫ তম বর্ষের পারম্ভিক উদ্বোধন হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ৭৫ তম বর্ষের প্রারম্ভিক শুভ উদ্বোধন হল। সকালে বিশেষ পদযাত্রা ও ৭৫ তম বর্ষের পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে প্লাটিনাম জয়ন্তী বর্ষের অনুষ্ঠান। আজ এই শুভ প্রারম্ভিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক […]

এই মুহূর্তে জেলা

চারদিন পেরোলেও সুতন্দ্রার মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশায় পরিবার।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- চারদিন পেরিয়ে গিয়েছে সুতন্দ্রার মৃত্যুর। ঘটনার দিন ইভটিজিংয়ের অভিযোগ শোনা যায়। কিন্তু তারপর থেকে তার সহকর্মী বা গাড়ির চালক কেউই ক্যামেরার সামনে মুখ খোলেনি। পুলিশ সেই ইভটিজিং এর অভিযোগ অস্বীকার করে বলে রেষারেষি হয়েছিল। তারপরে সুতন্দ্রার বাড়িতেও যায় তার গাড়ির চালক ও তার সহকর্মীরা। সেদিনও ক্যামেরা দেখে মুখ লুকিয়ে পালায় তারা। বিগত […]

এই মুহূর্তে জেলা

রেলের উচ্ছেদকে ঘিরে ব্যবসায়ীদের বিক্ষোভ বারুইপাড়ায়।

হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- রেলের উচ্ছেদ অভিযান কে ঘিরে বিক্ষোভ, স্লোগান দেয় বাজার ব্যবসায়ীরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার বাড়ুইপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় সকাল থেকে রেলের অবৈধ দখলদার দের উচ্ছেদ করতে প্রচুর রেলপুলিশ মোতায়েন করা হয়েছিল। ভাঙার কাজ শুরু হতেই ব্যবসায়ীরা পোস্টার হাতে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা পিছু হটে যায়। বিক্ষোভকারীদের দাবি, কম […]

এই মুহূর্তে জেলা

শুধু বাবলু নয়, দুই গাড়ির সবাইকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি সুতন্দ্রার মায়ের।

হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- শুধু বাবলু যাদব নয়। দু’টি গাড়িতেই যারা যারা ছিল সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। পানাগড় দুর্ঘটনা কাণ্ডে চারদিনের মাথায় এসইউভি গাড়ির মালিক বাবলু গ্রেফতার হওয়ার পরে এমনই প্রতিক্রিয়া ওই দুর্ঘটনায় নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রীর। এ দিনই ছিল সুতন্দ্রার শ্রাদ্ধশান্তির কাজ। সুতন্দ্রার মামা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেনশুধু বাবলু নয়, দুই […]

এই মুহূর্তে জেলা

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে রোগীর প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- কলার বোন ভেঙে হাওড়ার এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন পেশায় এক শ্রমিক। শারীরিকভাবে তিনি মুক ও বধির। কিন্তু অস্ত্রপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তাঁর শরীরের একাধিক অঙ্গে সমস্যা তৈরি হয়েছে।ভেন্টিলেশনে চলে যাওয়া ওই রোগীকে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা। সন্ন্যাসী দাস নামের হাওড়ার কলাবাগান লেনের বাসিন্দা ওই ব্যক্তি কারখানায় […]

এই মুহূর্তে জেলা

বালির কল্যাণেশ্বর মন্দিরে শিবরাত্রিতে পুজোয় অংশ নিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরাও।

হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- প্রতি বছরের ন্যায় মহাশিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পূজা করলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার মন্দির বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে, ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই এক প্রতীক। বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন বুধবার রামকৃষ্ণ মঠ ও মিশনের […]

এই মুহূর্তে জেলা

রাস্তা সারাইয়ের দাবিতে আইএসএফ কর্মীদের অবরোধ হাওড়ায়।

হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- রাস্তা সারাইয়ের দাবিতে বুধবার হাওড়ার ইস্ট-ওয়েস্ট বাইপাস রোড অবরোধ করেন আইএসএফ কর্মীরা। অবরোধ তুলতে গেলে পুলিশকে বাধা দিয়ে ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে। অসুস্থ হয়ে পড়েন টিকিয়াপাড়া তদন্তকেন্দ্রের ওসি। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় আটক ৪ আইএসএফ কর্মী। যদিও পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার আইএসএফ জেলা নেতৃত্বের। তাদের পাল্টা অভিযোগ, জবরদস্তি […]

এই মুহূর্তে জেলা

আবারও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মূল কমিটি থেকে বাদ পড়লেন পাঁচ হেভিওয়েট।

হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- টানা চার দিনের সিপিআই(এম) রাজ্য ২৭তম সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। রাজ্য কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে আবারও রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মহম্মদ সেলিম। রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন মেদিনীপুরের তাবর সিপিএম নেতা সুশান্ত ঘোষ সহ আরও পাঁচ জন। মূল কমিটিতে জায়গা হল না, সাংসদ বিকাশ ভট্টাচার্য্যকে রাজ্য […]

এই মুহূর্তে জেলা

কারখানা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্য শ্রীরামপুরে।

হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- স্কুটি গাড়ি নিয়ে কারখানায় যাওয়ার পথে ম্যাটাডোর পিষে দিল শ্রমিক কে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার বাঙ্গিহাটিতে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রামপ্রবেশ সাউ(৩২)। বাড়ি শ্রীরামপুর থানার সুভাষ নগরের কাছে পাটিনিয়া পাড়াতে। ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় […]