কলকাতা, ২০ মে:- সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল-এর মোকাবিলায় আসরে নেমেছে রাজ্য বিদ্যুৎ দফতর। মঙ্গলবার এই নিয়ে বিদ্যুৎ উন্নয়ন ভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকরা। বৈঠক থেকে বিদ্যুৎমন্ত্রী দফতরের সমস্ত স্তরের আধিকারিকদের রিমাল-এর মোকাবিলায় […]
কলকাতা
প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের কমিশনের।
কলকাতা, ২০ মে:- হাওড়ার বালি বিধানসভার লিলুয়ায় একটি বুথে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা যৌন হেনস্থার অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের করল নির্বাচন কমিশন। গতকাল ওই মহিলা এজেন্টের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর কমিশন অভিযুক্ত প্প্রিসাইডিং অফিসারের পাশেই দাঁড়িয়েছে। অভিযোগকারীনের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারের বক্তব্য অনুযায়ী থানায় […]
মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় কমিশনের কড়া শাস্তির মুখে তমলুকের বিজেপি প্রার্থী।
কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্বন্ধে চরম কুরুচিকর মন্তব্য করে নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আজ বিকেল পাঁচটা থেকে আগামিকাল বিকেল পাঁচটা পর্যন্ত তিনি কোনও রকম প্রচার করতে পারবেন না৷ এই মর্মে কমিশন আজ নির্দেশিকা জারি করেছে। অভিজিৎ বাবুকে কঠোর ভাবে ভর্ৎসনা করে কমিশন জানিয়েছে, মুখ্যমন্ত্রী […]
দিনের শেষে প্রায় ঘটনা বিহীনভাবেই শেষ হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট।
কলকাতা, ২০ মে:- আশঙ্কা ছিল। সেই মতো ছিল প্রস্তুতিও। কিন্তু দিনের শেষে প্রায় ঘটনা বিহীনভাবেই শেষ হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হাই ভোল্টেজ ভোট গ্রহণ। শুধু বেলা ১১ টা থেকে শুরু হওয়া, ঘন্টা খানেকের ভারী বৃষ্টি কিছুটা তাল কেটেছিল। যদিও তারপর ঠান্ডা আবহাওয়ায় মানুষ ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। তবে অশান্তি একবারে হয়নি তা নয়। কিন্তু এই […]
প্রায় শান্তিপূর্ণভাবেই শেষ হল পঞ্চম দফার নির্বাচন।
কলকাতা, ২০ মে:- প্রায় শান্তিপূর্ণ ভাবেই শেষ হল পঞ্চম দফার নির্বাচন। শুধু বেলা ১১ টা থেকে শুরু হওয়া, ঘন্টা খানেকের ভারী বৃষ্টি কিছুটা তাল কেটেছিল। যদিও তারপর ঠান্ডা আবহাওয়ায় মানুষ ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। তবে অশান্তি একবারে হয়নি তা নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন সাত আসনে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ। আগের […]
পঞ্চম দফায় ৫৭ শতাংশ বুথই স্পর্শকাতর,থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রিজার্ভেও ৩৭ কোম্পানি।
কলকাতা, ১৯ মে:- হুগলি নদীর এক পাশের ব্যারাকপুর শিল্পাঞ্চলে ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও নির্বাচন পরবর্তী দীর্ঘস্থায়ী অশান্তির স্মৃতি এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। আবার আরেক পারে আরামবাগ, খানাকুল, গোঘাটের মত এলাকার দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষপ্রবণতার ইতিহাস অটুট। রয়েছে বনগাঁর মতো আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কেন্দ্রও। এর সঙ্গে যুক্ত হয়েছে আগামীকাল থেকে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাষ। […]
পঞ্চম দফায় ৭ আসনে ৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার।
কলকাতা, ১৮ মে:- লোকসভা নির্চাবাচনের প্ররথম চার দফায়, রাজ্যের ৪২ আসনের মধ্যে ইতিমধ্যেই ১৮ আসনের ভোট শেষ হয়েছে। পঞ্চম দফায় আগামী ২০ তারিখ ভোট রয়েছে আরও ৭ টি আসনে। এই আসন গুলি হলো বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। সাতটি আসন মিলিয়ে মোট ৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার। এই সাতটি আসন […]
পঞ্চম দফার ভোটে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পথে কমিশন।
কলকাতা, ১৮ মে:- চতুর্থ দফায় ভোটের দিন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনও পর্যন্ত ভোট মিটেছে মোটের উপর শান্তিপূর্ণভাবেই। পঞ্চম দফাতেও যাতে সেই ভাবেই ভোটের দিন কাটে তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পথে নির্বাচন কমিশন। এই দফায় সরাসরি ভোটের ডিউটিতে থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী। পাশাপাশি ৩৭ কোম্পানি বাহিনীকে অতিরিক্ত হিসাবে রিজার্ভে রাখা থাকছে। এর […]
পঞ্চম দফায় সাত আসনের ৫৭ শতাংশ ভোট গ্রহণ কেন্দ্র স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।
কলকাতা, ১৭ মে:- পঞ্চম দফার লোকসভা ভোটে রাজ্যে আরও বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। হচ্ছে।আগামী সোমবার অর্থাৎ ২০ মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। নির্বাচন হবে সাতটি আসনে৷ হাওড়া, হুগলি, উলুবেরিয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর ও আরামবাগে। আর তার আগেই বাড়তে চলেছে পঞ্চম দফার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা৷ এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। রাজ্যের সাত লোকসভা আসনের ৫৭ […]
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে কমিশনের কাছে তীব্র ভৎসনার মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী।
কলকাতা, ১৭ মে:- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে নির্বাচন কমিশনের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মন্তব্যবিচারবুদ্ধি হীন, শালিনতার সীমা লঙ্ঘনকারী ও কুরুচিকর বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তোলা নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগকেও নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে। আগামী ২৫ মে ভোট রয়েছে তমলুকে। […]








