স্পোর্টস ডেস্ক , ২৭ জুন:- নতুন মরশুমে এটিকে মোহনবাগান জার্সিতেই খেলবেন স্ট্রাইকার রয় কৃষ্ণা। ফিজির তারকা স্ট্রাইকারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াল আইএসএলের কলকাতা দলটি। নতুন মরশুমে এটিকের সঙ্গে হাত মিলিয়ে আইএসএল খেলবে মোহনবাগান। কলকাতায় ফিরে নতুন দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন রয় কৃষ্ণা। গত আইএসএলে এটিকের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ৩২ বছর বসয়ী রয়। লাল-সাদা জার্সিতে ১৫ গোলের পাশাপাশি ছটা অ্যাসিস্ট ছিল তাঁর। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে বিপক্ষ ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিয়েছিলেন রয় কৃষ্ণা। আরও এক বছরের জন্য এই জুটিকে ধরে রাখতে মরিয়া ছিল এটিকে-মোহনবাগান। উইলিয়ামসের সঙ্গে আগেই চুক্তি হয়ে গেছিল এটিকের। কিন্তু ফিজির স্ট্রাইকারকে পেতে ঝাঁপায় মুম্বই এফ সি। তাঁর কাছে অফার ছিল এ লিগের ক্লাবেরও। এমনকি ইউরোপের ক্লাবেরও অফার ছিল এটিকে স্ট্রাইকারের কাছে। তবে সব অফার পেছনে ফেলে শেষপর্যন্ত এটিকে মোহনবাগানকেই বেছে নিলেন তিনি। টুইটারে তারকা স্ট্রাইকার জানিয়েছেন চ্যাম্পিয়ন দলে ফেরার ব্যাপারে তাঁর কোনও দ্বিধাই ছিল না।
Related Articles
সাত সকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা।
আসানসোল, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সাতসকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। চলছে তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার তিন এলাকাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান।এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও […]
সত্যের জিৎ। হীরক রাজের পতন! উৎফুল্ল শাসক।
তরুণ মুখোপাধ্যায় , ২ মে:- সত্যজিৎ রায়ের ১০০ তম জন্মদিনে বাংলার মানুষ হীরক রাজাকে মাটিতে খানখান করল। এদিনের সকালটা ছিল একটু অন্যরকম। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের মানচিত্র টা সবুজ রঙের পরিবর্তিত হতে হতে শুরু করলো, যত বেলা বেড়েছে পাহাড় থেকে সাগর চারিদিকের ছবি মমতাময়। প্রতিটি গণনা কেন্দ্র থেকে একের পর এক খবর আসতে আরম্ভ […]
চাঁপদানিতে গুলিবিদ্ধ বিজেপি কর্মী , এলাকায় চাঞ্চল্য।
সুদীপ দাস , ১৬ মার্চ:- পৌরপ্রশাসকের বিরুদ্ধে ৭০০ কোটি টাকা দুর্নীতির মামলাকারী গুলিবিদ্ধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বর থানার অন্তর্গত চাপদানী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের। গুলিবিদ্ধ ব্যক্তির নাম প্রশান্ত রায় (৪৮)। তিনি চাঁপদানির কলুভাগার এলাকার বাসিন্দা। বিজেপির সক্রিয় কর্মী হিসাবে পরিচিত প্রশান্ত আজ রাত ৯টা নাগাদ বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন। তাঁর ডান হাতে গুলি লাগে। প্রশান্ত […]









