হুগলি , ১৭ জুন:- রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাসের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। আজ দুটি বাস যথাক্রমে একটি আটটায় এবং একটি সাড়ে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পরিবহণ দফতরের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত ও তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু ও লোকাল তৃণমূল নেতৃত্বে, এদিন সবুজ পতাকা উড়িয়ে বাসটি শুভ সূচনা করেন পৌর প্রশাসক স্বপন সামন্ত। টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু এবং পৌরনিগমের আধিকারিকরা। যাত্রীদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় । কিছু যাত্রী র বক্তব্য বাস গুলি সঠিক সময় চালু হয়েছে। যদিও কিছু যাত্রী বক্তব্য বাস গুলি আর আধঘন্টা আগে অর্থাৎ একটি সাতটা আর একটি সাড়ে সাতটার মধ্যে যদি চালু করা হয় তবে ভাল হয়। তাহলে খুব ভালো হয় বলে জানান তারা।
Related Articles
কয়েক বছর পর কোচবিহারের প্রাণ তোর্সা নদীতে দেখা গেল বিলুপ্তপ্রায় শুশুক, ভিড় স্থানীয়দের।
কোচবিহার,৮ মে:- ফের কয়েকবছর পর শুশুকের দেখা মিলল তোর্সায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালীঘাট অঞ্চলের তোর্সা ঘাট এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ তোর্সা ঘাটে ভিড় জমাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি,গতকাল বৃহস্পতিবার ও আজ সকালে তোর্সা নদীর বুকে মাঝে মধ্যেই ভেসে উঠছে শুশুক। আবার কিছুক্ষন বাদে এক সাথে বেশ কয়েকটা শুশুকের দেখাও যায়। […]
কর্মসূত্রে ছেলে চিনে থাকায় করোণা ভাইরাসের প্রভাবে উদ্বিগ্ন নদীয়ার নবদ্বীপের ভৌমিক পরিবার।
নদীয়া,১ ফেব্রুয়ারি:- কর্মসূত্রে ছেলে চিনে থাকায় করোণা ভাইরাসের প্রভাবে উদ্বিগ্ন নদীয়ার নবদ্বীপের ভৌমিক পরিবার। সুদূর চীনের মারণ ব্যাধি করোনা ভাইরাস এর প্রভাব ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের আর সেই মরণ ভাইরাসের প্রভাব পড়ল এইবার নদীয়ার নবদ্বীপ চৈতন্য ভূমিতে। নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সরকার পাড়া লেনের বাসিন্দা পেশায় প্রাক্তন প্রাথমিক শিক্ষক ধীরেন ভৌমিক এর ছোট […]
গঙ্গায় কুমির আতঙ্ক উত্তরপাড়ায়।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- কাটোয়া মুর্শিদাবাদে গঙ্গায় কুমির দেখা গেছে সম্প্রতি। হুগলির হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় লম্বাটে একটি প্রাণীকে গঙ্গায় ভাসতে দেখা গেলো শুক্রবার। হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাট এলাকায় গঙ্গায় ভেসে থাকতে দেখা যায় একটি লম্বা কাঁটা যুক্ত লেজ ওয়ালা প্রাণীকে।কুমির আতঙ্ক ছড়ায়। ২০২১ সালে ৭ ডিসেম্বর শেওড়াফুলি কালিবাবুর ঘাটে একটি মৃত কুমির উদ্ধার করে বন […]







