স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনার থাবা এবার বাংলার টেবিল টেনিসেও। বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সৌভিক কর করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। তবে শুধু সৌভিক নন, তাঁর পরিবারে বাবা-মা এবং স্ত্রীও কোরোনায় আক্রান্ত হয়েছেন। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে চারজনই বেলেঘাটা ID হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, সৌভিকের বাবার বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল। কোরোনা সন্দেহ হওয়ায় পরীক্ষা করা হয়, রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর পরিবারের বাকি সদস্যদেরও কোরোনা পরীক্ষা করা হলে তাঁদের রিপোর্টও পজ়িটিভ আসে। ডানকুনির বাসিন্দা সৌভিক বর্তমানে ভারতীয় রেলের কর্মী । দুই বছর আগেও ভারতীয় রেলের দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। একসময় তিনি বাংলা দলের প্রতিনিধিত্বও করেছেন।
Related Articles
হাওড়ার জগাছায় যুবকের রহস্য মৃত্যু। পরিবারের দাবি খুন।
হাওড়া, ১৫ নভেম্বর:- এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়ার জগাছা থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শান্তনু দাস (৩২)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভঃ কলোনিতে। শনিবার রাতে সে বন্ধুদের কল পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন রবিবার সকালে তাকে রক্তাক্ত অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে কলকাতার এনআরএস […]
লিলুয়ায় পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতিদের বোমা, ইটবৃষ্টি। উত্তেজনা গোটা এলাকায়।
হাওড়া, ১ নভেম্বর:- হাওড়ার লিলুয়ায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটল। বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। ইটবৃষ্টি করা হয়। জানা গেছে, হাওড়ার লিলুয়া থানা এলাকার আনন্দনগর চকপাড়ায় পঞ্চায়েত প্রধান মনিকা দে’র বাড়িতে রবিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায়। প্রথমে বোমা মারে। তারপর ব্যাপক ইটবৃষ্টি করা হয়। ওই হামলার সময় পঞ্চায়েত প্রধান মনিকাদেবী বাড়িতেই […]
সারা বাংলা কেরোসিন ডিলারস এসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীরামপুরে
হুগলি,১৬ মার্চ:- সারা বাংলা কেরোসিন অয়েল ডিলারস এসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীরামপুরে, শ্রীরামপুর পৌরসভার কমিউনিটি হলে অনুষ্ঠিত এদিনের সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার ডিলার উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে প্রদীপ রায় জানান বর্তমান সময়ে দাঁড়িয়ে এ রাজ্যের কেরোসিন ডিলারদের অবস্থা খুবই করুন। আগে আমাদের যে তেলের কোটা দেওয়া হতো তা এখন […]









