হাওড়া, ৭ জুন:- একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে আমফানের ভয়াল তান্ডব বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার তৃণমূল কর্মীরা। রবিবার সকালে হাওড়ার প্রায় ৫০০টি গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় পরিবার পিছু পাঁচ কেজি করে কাঁচা সবজি। তৃণমুল যুব কংগ্রেসের হাওড়া জেলা সম্পাদক সৌরভ দে সরকার জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হাওড়া জেলা (সদর) তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের নিদের্শে ৪২ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ রবিবার সকালে এই ফ্রি সবজি বাজারের আয়োজন করা হয়। এই সবজি বাজার থেকে ৫০০ টি গরিব পরিবারের হাতে কাঁচা আনাজ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রীতি চট্টোপাধ্যায়, ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরূপ লাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
আমফানের পর বৃক্ষরোপণ ও কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবির হাওড়ায়।
হাওড়া , ১৯ আগস্ট:- রক্তদান শিবির ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হল বুধবার হাওড়ার শরৎ সদনে। এদিন শরৎ সদনের মুক্তাঙ্গনে ওই অনুষ্ঠান হয়। হাওড়া মিনিউসিপ্যাল কর্পোরেশন কনট্রাকচ্যুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই মহতী কার্যক্রম অনুষ্ঠিত হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়। ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী, প্রাক্তন মেয়র পারিষদ […]
রাজ্যের “সবুজ মালা” প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হতে চলেছে হুগলি জেলায়।
হুগলি,৪ জানুয়ারি:- চারিদিকে সবুজায়নের লক্ষে কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পকে কাজে লাগিয়ে রাজ্যের “সবুজ মালা” প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হতে চলেছে হুগলি জেলায় পঞ্চায়েত এলাকায়। এরফলে একদিকে যেমন এম.জি.এন.আর.এ.জি.এ প্রকল্পে ধারীরা কাজ পাবে তেমনই পরিবেশ রক্ষার্থে রাজ্যে গাছের সংখ্যাও বাড়বে। শুক্রবার বিকেলে হুগলি জেলায় এই সবুজ মালা প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো […]
কোচবিহারে ১ কোটির বেশি জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৯ পাচারকারী ।
কোচবিহার , ২২ সেপ্টেম্বর:- বড়সড় সাফল্য পেল পুলিশ ও এসএসবি। অসমে পাচার করার আগে জাল নোট ও সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৯ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় দুটি […]






