কলকাতা,৪ জুন:- পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় চারটে নাগাদ নয়াপট্টি থেকে বাইক নিয়ে সেক্টর ফাইভ বক্স ব্রিজের দিকে আসছিল সুফল মন্ডল নামে এক বাইক আরোহী । জানা গেছে এই বাইক আরোহী ট্রাফিক নিয়ম ভাঙ্গে সেইসময় কর্মরত সিভিক পুলিশ তাকে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে মুখে মাক্স নেই কেন এরপরে সুফল মন্ডল নামে ওই বাইক আরোহী সিভিক পুলিশের উপরে মদ্যপ অবস্থায় চড়াও হয় এবং মারধর করে । এরপরে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন ওই সিভিক পুলিশ এরপরে সুফল মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বিধান নগর এলেক্ট্রনিক কম্প্লেক্স থানার পুলিশ আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।
Related Articles
স্কুলের ফিজ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়।
হুগলি, ৪ জানুয়ারি:- করোনার চোখরাঙানিতে আবারও রাজ্যে শুরু হয়েছে আত্মশাসন। ফলে কাজ হারাচ্ছেন বহু মানুষ। এর মধ্যেই বিদ্যালয়ে ভর্তির ফিজ বাড়ানো হলো অস্বাভাবিকভাবে। ফলে অভিভাবকদের বিক্ষোভ চুঁচুড়া বালিকা বানী মন্দিরে। আজ এই স্কুলে ভর্তি চলছে। ৭ম শ্রেনী থেকে যারা অষ্টম শ্রেনীতে উঠছে তাঁদের ফিজ ৫৭০থেকে বাড়িয়ে ১২৭০টাকা করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগ যারা […]
সম্পূর্ণ লকডাউন নিয়ে অনড় রাজ্য , ৭,১১, ১২ সেপ্টেম্বর জারি থাকছে লকডাউন জানাল নবান্ন।
নবান্ন , ৩১ আগস্ট:- আগামীকাল থেকে শুরু হতে চলা আনলক ফোর পর্বে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র। তাদের সঙ্গে আলোচনা না করে লকডাউন জারি করা যাবে না বলে নিদান দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলে সরব হয়েছে বিরোধীরা। একই সঙ্গে রাজ্যে করোনা মোকাবিলা কৌশল নিয়ে […]
সরকারি অফিসে উপসর্গহীন কর্মীদেরই কাজে আসার আর্জি।
নবান্ন,হাওড়া, ৯ জুন:- রাজ্য সরকারি অফিসে করোনা সংক্রমণ ঠেতকাতে কর্মীদের হাজিরা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে।গতকাল সোমবার থেকে ৭০ শতাংশ কর্মীদের নিয়ে রাজ্য সরকারি দপ্তর গুলি কাজ শুরু করেছে। আজ এক সংশোধিত নির্দেশিকায় রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে করোনা রোগের উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা থাকলে সেইসব কর্মীদের অফিসে আসার প্রয়োজন নেই।যে […]









