সুদীপ দাস , ২৬ মে:- লকডাউনের মধ্যে পরপর দুটি মন্দিরে চুরি ও একটি মন্দিরে চুরির চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকায়। এদিন সবথেকে বড় ঘটনাটি ঘটে পুরাতন কাপাসডাঙ্গার শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে। নবনির্মিত এই নাট মন্দিরের সুবিশাল কোলাপসিবল গেটের তিন-তিনটি তালা ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। সেখানে মায়ের শরীরের যাবতীয় সোনার গহনা সহ প্রায় ২০হাজার টাকা ভর্তি প্রনামি বাক্স নিয়ে চম্পট দিলো দুঃষ্কৃতিরা। সকালে বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অন্যদিকে এই মন্দিরের অদূরেই ২নম্বর কাপাসডাঙ্গা শীতলা মায়ের মন্দিরের তালা ভেঙে মায়ের রূপোর মুকুট সহ কয়েকটি সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরেরা। সবমিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় ২৫হাজার টাকা। দুটি ঘটনাতেই চুঁচুড়া থানায় ফোনে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে ১নম্বর কাপাসডাঙ্গার কামারশালা এলাকায় একটি শনি মন্দিরের চুরি করতে গিয়েও বিফল হয় চোরেরা বলে খবর। এলাকাবাসী ও পুলিশের অনুমান সবকটি ঘটনা একটি চোরের দলই চালিয়েছে।
Related Articles
বিধানসভার অধিবেশনের শেষ দিনে রাজ্যপাল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ২৪ জুন:- বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পরিদর্শক পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দিতে বিল পাশ হয়েছে।ভূমি ও কর ট্রাইব্যুনালে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা ছাঁটতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তবে ব্যাক্তিগত ভাবে রাজ্যপালের সঙ্গে সরকারের কোনোও বিরোধ নেই। বিধানসভা অধিবেশনের শেষ দিনে ধন্যবাদ জ্ঞাপন পর্বে রাজ্যপাল নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন […]
দুয়ারে সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৫ জানুয়ারি:- করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে স্থগিত রাখা হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। এবার রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নতুন করে দুয়ারের সরকার শিবিরের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। একই সঙ্গে পাড়ায় সমাধান প্রকল্পের নতুন সূচিও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী মাসেই ফের শিবির হবে বাংলাজুড়ে। নবান্ন থেকে […]
প্রয়াত জটু লাহিড়ী।
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- প্রয়াত হলেন হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী। আজ সকালে হাওড়ার নিজস্ব বাসভবনেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল প্রায় ৮৭ বছর। গত প্রায় এক মাস যাবৎ তিনি বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন। তিনি শিবপুর কেন্দ্র থেকে মোট পাঁচবারের বিধায়ক ছিলেন। রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রথমে ভারতীয় জাতীয় […]









