হুগলি,২৪ মে:- আমপান তান্ডবের পর আশি শতাংশ এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো ,জানালেন হুগলি জেলা শাসক। রবিবার চুঁচু্ড়ায় এডিএম ,চারটি মহকুমার এসডিও ,আঠেরোটি ব্লকের বিডিও দের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। মোট ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার পাশাপাশি জেলার ব্লক মিউনিসিপ্যালিটি এলাকা গুলোর বিদ্যুতের কি অবস্থা তা নিয়ে পর্যালোচনা হয়। সুপার সাইক্লোনের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় হুগলি জেলা।পাঁচ হাজারের বেশি গাছ ভেঙে পরে। ২০ হাজার বাড়ি ভাঙে।৭৭ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পরে।বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় জলের সংকট দেখা দেয়।বিক্ষোভ অবরোধ চলতে থাকে।দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। আধিকারীকদের দেওয়া তথ্য থেকে জানা যায়,২১ শে মে ১৯০০০ ট্রান্সফরমারের মধ্যে ৭৭ টি ঝড়ে নষ্ট হয়ে যায়। ১৮৭০০ টি তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ২৪ শে মের মধ্যে ৭০ টি নতুন ট্রান্সফরমার বসানো হয়। ১৮৬০০ টিতে বিদ্যুৎ চালু করা গেছে। ৪০০ টি বিদ্যুৎ চালু করার কাজ চলছে।আমপানে ৫৫০০ টি বিদ্যুতের খুঁটি ভেঙে পরে।ইতিমধ্যেই ২৫০০ টি নতুন খুঁটি বসানো হয়েছে।১৫১ কিমি হাইটেনশান লাইনের তার ছিঁড়ে যায়।তার মধ্যে ১২০ কিমি তার জোরা হয়েছে।প্রবল ঝড়ে ৪৫০০ কিমি তার বিদ্যুৎ বিছিন্ন হয়ে পরে।যার মধ্যে ৯১ শতাংশে পুনর্গঠন করা গেছে।দ্রুততার সঙ্গে কাজ করছে বিদ্যুৎ দপ্তরের কর্মিরা।
Related Articles
এবার বিশেষ লোকাল ট্রেনে যাতায়াতের সুযোগ ব্যাঙ্ক টেলিকম সহ সব জরুরী পরিষেবা কর্মীদের।
কলকাতা, ১ জুন:- জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সব ক্ষেত্রের কর্মীদের এবার শহরতলির বিশেষ ট্রেনে যাতায়াত করার অনুমোদন দিল রেল।সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের কর্মীরাই বৈধ টিকিটের বিনিময়ে এধরণের ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন। রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকারের অনুরোধে শহরতলীর লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল। শুধুমাত্র রেল কর্মীদের জন্য সীমিত স্টাফ স্পেশাল […]
জাওয়াদের সতর্কতায় সকাল থেকেই এন,ডি,আর,এফের রুটমার্চ আরামবাগে।
আরামবাগ, ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের ভ্রুকুটি। সকাল থেকেই আবহাওয়ার মুখভার। ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু। তবে জাওয়াদের তান্ডব সমুদ্র উপকুলে শুরু হলেও সমতল এলাকায় সেই ভাবে এখনও শুরু হয়নি। কেবল ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু হয়েছে। চারিদিকে মেঘলা আকাশ। সঙ্গে জাওয়াদের সতর্কবার্তায় আতঙ্কিত মানুষ। তবে আরামবাগ মহকুমা প্রশাসনের তরফ থেকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি […]
স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ হাওড়ায়।
হাওড়া, ১২ জুন:- স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ। ঘটনাস্থল হাওড়ার ডোমজুড়। ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হামলা স্কুল ছাত্রীর উপর। ডোমজুড় থানার অন্তর্গত লক্ষণপুরের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ কয়েকজন যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর আহত ছাত্রী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ডোমজুড় বিডিও অফিসের সামনে। সেখানেই সেই […]








