পূর্ব মেদিনীপুর, ১৮ মে:- আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের সর্তকতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন। রামনগর ১ , রামনগর ২ নম্বর ব্লকের সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে দীঘা থানা এবং দীঘা মোহনা থানা মন্দারমনি কোস্টাল থানা সহ সমুদ্র তীরবর্তী গ্রাম গুলিতে। আগামী ১৯ থেকে ২০ তারিখের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আমফান আর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনিতে আচড়ে পড়ার সম্ভাবনা থাকছে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। করোণা ভাইরাসের আতঙ্কে ভুগছে রাজ্যবাসী তার ওপর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত সমুদ্র উপকূলের এলাকাবাসী। সমুদ্র সৈকত এলাকায় গ্রামবাসীদের মাইকিং করে সতর্ক করছেন।
যেসব মৎস্যজীবী সমুদ্র লাগোয়া ট্রলার বা মাছ ধরার নৌকো রয়েছে তাদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। যদিও ১৫ ই জুন পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্সের ১২টি বোট কলকাতা থেকে দিঘা পৌঁছে গিয়েছে। পৌঁছে গিয়েছে এনডিআরএফ এর ৩২ জন জোয়ান। সেই সঙ্গে কাঁথি মহকুমার আটটি ব্লকের বারটি গাছ কাটার মেশিন পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে ৬৩ জন লুলিয়া ২০ জন আপদ মিত্র এবং ১০ জন সিভিল ডিফেন্স। জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে আমফন ঘূর্ণিঝড়ের মোকাবিলার জন্য। এই মুহূর্তে আমফান ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে থাকলেও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় তার প্রভাব যথেষ্ট পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আমফান এর পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে জেলা প্রশাসন আর কয়েক ঘন্টা পরে উপকূলে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্নিঝড় আমফান। দিঘা সহ জেলার বিস্তৃন উপকূলে এই ঘূর্নিঝড় তান্ডব চালাতে পারে। তাই আগাম ব্যবস্থা হিসেবে এলাকা পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা। সমুদ্র উপকূলের সমস্ত আয়লা সেন্টার গুলোকে ঠিক করে আজ থেকে সমুদ্র উপকূলীয় এলাকার মানুষদের সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পা মহাপাত্র জানান প্রশাসনিক বৈঠক করে এলাকার মানুষদের সর্তক করা হয়েছে। শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। মানুষদের আয়লা সেন্টারে আনার ব্যবস্থা করা হচ্ছে। দিঘা সহ সমুদ্র উপকূলে NDRF সহ পুলিশ প্রশাসন তরফে কাজ শুরু করে দিয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন সমুদ্র উপকূলের গ্রাম গুলোতে টহল দেওয়ার পাশাপাশি, সচেতন করা হয় গ্রামে। আর মাইক এ করে প্রচার চালানো হয় ।Related Articles
ডানকুনিতে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।
হুগলি, ৮ মে:- পার ডানকুনিতে দিল্লী রোডের পাশে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।আজ ভোরে আগুন লাগে এম এস বি ডি কাস্টিং কারখানায়।প্লাস্টিকের নানা সামগ্রী তৈরী হয় এই কারখানায়।দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের আরো দুটি ওয়ার হাউসে। ধোঁয়া দেখে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসে। লক্ষ্মিকান্ত দাস নামে […]
বিদেশের বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার দুই হ্যাকার।
হাওড়া, ৩ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ফোনের সূত্র ধরে ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ। কুখ্যাত দুই হ্যাকার গ্রেফতার হাওড়ার বেলুড়ে। তদন্তে সিআইডি। বেলুড় থেকে গ্রেফতার দুই আন্তর্জাতিক হ্যাকার। ধৃতদের নাম অমিত কুমার ওরফে অস্টিন; আর তার সঙ্গী হ্যাকার সুমন মণ্ডল ওরফে বাপি। সূত্রের খবর, বেলুড়ের ধর্মতলা রোডের মণ্ডল মিনি […]
বালির নিখোঁজ বালকের দেহ মিলল।
হাওড়া , ১৮ ফেব্রুয়ারি:- বালির নিখোঁজ বালকের দেহ উদ্ধার হলো। তার ঘুড়ির নেশা ছিল প্রচন্ড। সেই ঘুড়ির কারণেই জীবন গেল ১০ বছরের বালক নীরজ দাসের। ঘুড়ি ওড়ানোর জন্য রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর সে আর বাড়ি ফেরেনি। এরপর বৃহস্পতিবার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বালি সরখেল পাড়ার স্থানীয় এক নির্মীয়মান বহুতলের লিফটের গর্তের […]








