হুগলি,১০ মে:- রিষড়া পুর এলাকার প্রথম করোনা আক্রান্ত রোগী আজ সন্ধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । এখানকার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফসানা খাতুন এবং তার ৮ মাসের কন্যা গত গত ২ সপ্তাহ আগে কবিড ১৯ এ আক্রান্ত হন তাদের সঙ্গে সঙ্গে তাদের সকারী হসপিটালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় ।এবং আজ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে তার মসজিদ লেনের বাড়িতে ফিরে এলেন। এদিন সন্ধ্যায় তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান শ্রী বিজয় সাগর মিস্র সহ অন্যান্য পুরো সদস্যরা তাদের স্বাগত জানান এবং তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সুস্থতা কামনা করেন। বিজয় বাবু জানান যে এক নম্বর ওয়ার্ডের এই রোগী ছিল এখানকার প্রথম করোনা আক্রান্ত রোগী এই ঘটনার পর থেকে এলাকায় কিছুটা হলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এই মারণ রোগের বিরুদ্ধে যেভাবে সরকারি হাসপাতালগুলোতে ব্যবস্থা রেখেছেন যেভাবে তাদের সেবা-শুশ্রূষা করা হচ্ছে তারই ফলস্বরূপ আজকে করোনার এই মারণ ব্যাধি থেকে মুক্ত হলেন এঁরা। আমি সমগ্র রিষরা্ বাসীর কাছে আবেদন করছি আপনারা ভয় পাবেন না আতঙ্কগ্রস্ত হবেন না কারণ পুরসভা রিষরা মানুষের সুখ-দুঃখে এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারে সম্পূর্ণ সজাগ ,
তার ওপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে এই বিপদএর দিনেকোনরকম পরিষেবার বিষয়ে যেন গাফিলতি না করা হয। তার জন্যই আমাদের পুরসভা সমগ্র পুর বাসীদের সঙ্গে নিয়ে এই মারণ ব্যাধির বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং কোনরকম অসুবিধা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।আজ থেকে আমাদের পুর এলাকায় করোনার সোয়াব টেস্ট শুরু হয়ে গেছে ।এবং প্রতিটি মানুষকে আমি আবেদন করছি তারা যদিকোনো রকম অসুস্থতা মনে করেন যেন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের স্বাস্থ্যকর্মীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে সে ব্যাপারে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব ।এদিকে এদিন করণা আক্রান্তরা রোগ নিরাময় হয়ে বাড়ি ফিরে আসায় এলাকার মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেনএবং তারা জানিয়েছেন যে আমরা এখন অনেকটা আতঙ্ক মুক্ত হলাম কারণ এদের চিকিৎসার ব্যাপারে যেভাবে সরকারি ব্যবস্থা নেয়া হয়েছে তাতে আমরা অত্যন্ত খুশি।Related Articles
বিজেপিতে থেকেও তৃণমূলের মুখপত্রে বেসুরো প্রবীর ঘোষাল।
হুগলি, ১৭ নভেম্বর:- তৃনমূল মুখপত্রের সম্পাদকীয় কলমে বিজেপির প্রবীর ঘোষাল বেসুরো। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি নির্বাচনের সময় তার অভিজ্ঞতা তুলে ধরেছেন “কেন বিজেপি করা যায় না” শীর্ষকে। সে বিষয়ে উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর পর তার অভিজ্ঞতা ভয়ঙ্কর। বিজেপিতে কাজ করার থেকে টাকা টাকা চাওয়ার লোক বেশি। বিজেপি […]
মণিপুর থেকে ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে আনল রাজ্য।
কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার মনিপুর থেকে আজ এরাজ্যের ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে এনেছে। এরা সবাই ইমফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় সকালে বিমানে তাদের ইম্ফল থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপরে রাজ্য সরকারের উদ্যোগে তাদের নিজেদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা […]
অফিস টাইমে বাসের দেখা নেই। ভোগান্তি হাওড়ার নিত্যযাত্রীদের।
হাওড়া, ১৩ মে:- অফিস টাইমে হাওড়া স্টেশনে কম সংখ্যায় বাস চলছে বলে অভিযোগ বাস যাত্রীদের। তাদের অভিযোগ, সরকার বেসরকারি বাসগুলোতে ভাড়া না বাড়ানোয় অধিকাংশ বাস মালিক বাস নামাচ্ছেন না। ফলে শহরের রাস্তায় বাস মিনিবাস বেসরকারি বাস সংখ্যায় অনেক কম চলছে। এর জেরে নিত্যযাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে অফিসে যাওয়ার সময় কম বাস থাকায় প্রতিটি […]











