চিরঞ্জিত ঘোষ,৪ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।আর এই লক ডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বহু মানুষ। ভিনরাজ্যে আটকে পরা মানুষদের বাড়ি ফেরানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই কথা মতো আগামীকাল আজমীর থেকে হুগলি জেলার ডানকুনি স্টেশনে আসছে বিশেষ ট্রেনে ফিরছে আটকে পরা মানুষরা।তাই আজ সোমবার ডানকুনি স্টেশন পরিদর্শন করলো জেলা প্রশাসনের আধিকারিকরা। আগামীকাল সকালে বিশেষ ট্রেনে আজমীর থেকে ডানকুনি স্টেশনে এসে নামবে আটকে পরা মানুষরা।এরপর ডানকুনি থেকে তাদের নিজের বাড়ি ফেরাবার ব্যবস্থা করবে সরকার।সেই কারণে এদিন ডানকুনি স্টেশন পরিদর্শন করলেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
Related Articles
নৌকো দুর্ঘটনায় মৃত পাঁচ ব্যাক্তির পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার
কলকাতা , ২৮ অক্টোবর:- দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই নৌকো দুর্ঘটনায় সলিল সমাধি হওয়া পাঁচ ব্যাক্তির পরিবারকে রাজ্য সরকার ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা করে দেবে। আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে টুইট বার্তায় এই কথা জানানো হয়েছে। উল্লেখ্য গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার দুমনি বিলে প্রতিমা নিরঞ্জনের সময় নৌকো দুর্ঘটনায় পাঁচ জনের সলিল সমাধি হয়। Post Views: […]
এবার ভার্চুয়াল মাধ্যমেই সারদা মায়ের জন্মদিন ও যুব দিবসের অনুষ্ঠান দেখতে ভক্ত ও দর্শনার্থীদের আবেদন জানানো হল
হাওড়া ,৩ জানুয়ারি:- করোনা অতিমারির কারণে বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরমধ্যেই আগামী মঙ্গলবার ৫ জানুয়ারি শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি ও আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস রয়েছে। এই দুই উৎসবেই এবার বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখলেন মঠ কর্তৃপক্ষ। শনিবার বেলুড় মঠ সারদাপীঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দজি মহারাজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি […]
ভেন্টিলেশনে থেকে বেরিয়ে আসার অক্সিজেন কি “লং-মার্চ” ??
ঋসভ,২৯ নভেম্বর:- মোদি সরকারের শিল্পনীতির বিরুদ্ধে শনিবার পথে নামছে বাম শ্রমিক সংগঠন গুলি।মহারাষ্ট্রের ধাঁচেই ডাক দেওয়া হয়েছে লংমার্চের।পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন থেকে শুরু হয়ে আসানসোল,রানিগঞ্জ,দুর্গাপুর,পানাগড়,বুদবুদ বাজার,গলসি,বর্ধমান,মেমারি, পাণ্ডুয়া,মগড়া, বাঁশবেড়িয়া, চুঁচুড়া খাদিনামোর, চাঁপদানি,রিষরা হয়ে১১ই ডিসেম্বর বালি, হাওড়া হয়ে মিছিল পৌঁছবে কলকাতায়।ভিক্টরিয়া হাউসের সামনে সভা করবেন নেতৃত্ব।শনিবার ৫ হাজার কর্মী নিয়ে লংমার্চ শুরু হবে।মহারাষ্ট্রে নাসিক থেকে মুম্বাই পর্যন্ত […]








