তরুণ মুখোপাধ্যায়,১১ এপ্রিল:- শ্রীরামপুরের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী নাগের উদ্যোগে এ দিন স্থানীয় হরিজন মহল্লার বাসিন্দাদের চাল ডাল আলু নুন সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেয়া হলো। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন। সারা বিশ্বজুড়ে যে করোনার ভয়াল থাবা পড়েছে তা থেকে বাদ যায়নি আমাদের রাজ্যও । এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন এই মারণ রোগ থেকে মুক্তির একমাত্র মুক্তির উপায় হলো লকডাউন ।যদি আমরা অক্ষরে অক্ষরে তা পালন করি তবেই এই মারণ রোগ দূর হবে এছাড়াও বিশিষ্ট চিকিৎসক তাদেরও মত লোকডাউন সকলকে মেনে চলা । কিন্তু এর ফলে সমস্ত মানুষকে বাড়িতে থাকার থাকতে হচ্ছে । বিশেষ করে সবথেকে সঙ্কটে পড়েছেন সমাজের দরিদ্রতম মানুষরা ।মানবিক মুখ্যমন্ত্রীর আবেদন প্রত্যেককে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে । সেই কথা মাথায় রেখে তৃণমূল কর্মীরা যে যেখানে আছেন তারা সাধ্যমত ত্রাণের জিনিসপত্র জোগাড় করে প্রতিদিনই এই সমস্ত অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী। দেয়া হচ্ছে রান্না করা খাবার। মুখ্যমন্ত্রীর দলীয় কর্মীদের কাছে নির্দেশ আমাদের রাজ্যের কোন মানুষ যেন না থাকেন সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে। ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা পিন্টু নাগ তার এলাকায় যাতে মানুষ এই বিপদের স্বস্তিতে থাকতে পারেন তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
Related Articles
বিকল্প শক্তির উৎপাদন বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণ।
কলকাতা, ২ এপ্রিল:- বিকল্প শক্তির উৎপাদন বাড়াতে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি-ন্যাশনাল থারমাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসির সঙ্গে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করছে। দুই সংস্থা যৌথভাবে রাজ্যে ডিভিসির অধীনে থাকা এলাকাগুলিতে পুনর্নবী করণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলবে। এই মর্মে চলতি সপ্তাহে ডিভিসি এবং এনটিপিসির মধ্যে একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। ওই সমঝোতা পত্র অনুযায়ী প্রকল্পের আওতায় […]
করোনা যুদ্ধে হেরে গেলেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার ৷
স্পোর্টস ডেস্ক , ৩০ জুন:- করোনা কেড়ে নিল ভারতের এক প্রাক্তন ক্রিকেটারের প্রাণ৷ মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মারা গেলেন দিল্লির প্রাক্তন এই ক্লাব ক্রিকেটার সঞ্জয় ডোভাল৷ এদিন পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়৷ দিল্লির ক্লাব ক্রিকেটে সঞ্জয় ডোভাল ছিলেন পরিচিত নাম৷ ৫৩ বছর বয়সি ক্রিকেটার দিল্লির প্রাক্তন অনূর্ধ্ব-২৩ দলের সাপোর্ট স্টাফ ছিলেন৷ […]
যোগে যোগ ২২ গজের তারকাদের।
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- যোগ দিবস পালনে সামিল হল দেশের ক্রীড়া মহল। কিংবদন্তি শচীন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর থেকে ভিভিএস লক্ষ্মণ, স্বতন্ত্রভাবে যোগ ব্যায়াম করেছেন প্রত্যেকে। তাঁদের পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজের যোগ ব্যায়ামের ভিডিও পোস্ট করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। লিখেছেন, কিছুটা সময় বেশি লাগলেও, যোগের মাধ্যমেই […]









