তরুণ মুখোপাধ্যায়,৮ এপ্রিল:- পয়লা বৈশাখ আসতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। এই সময় প্রতিটি ব্যবসায়ী নতুন বছর শুরুর আগে হালখাতা উপলক্ষে লক্ষ্মী ও গণেশের পুজো করে ব্যবসা শুরু করেন। কিন্তু এবছর করোনার ভয়াবহ প্রভাবে সারা বিশ্ব থমকে গেছে। মারণব্যাধি থেকে বাঁচতে শুরু হয়েছে লকডাউন। হুগলির মৃৎশিল্পর সঙ্গে যারা জড়িত তারাও মহা সংকটের মধ্যে পড়েছেন। হুগলির প্রখ্যাত মৃৎশিল্পী স্বপন পালের কথায়় প্রতিবছর এই সময় লক্ষ্মী গণেশের মূর্তির চাহিদা থাকে। কিন্তু এবছর এই ছোট ছোট ঠাকুর গুলো যারা করেন তাঁরা সাপ্লাই দিতে পারছেন না। কারন লকডাউনের ফলে সমস্ত কিছু বন্ধ। আর আমরা যারা বড় ঠাকুর করি তাঁরা ১০০-২০০ লক্ষ্মী-গণেশ বানাই। কিন্তু এবছর কোন খদ্দের নেই । এ পর্যন্ত মাত্র একটি ঠাকুর বিক্রি হয়েছে। কারণ যেখানে পুজো করবেন সেই দোকানই বন্ধ। এখন মানুষের প্রাণ বাঁচানোই বড় তাগিদ। সরকারের পক্ষ থেকে নানাবিধ চেষ্টা চলছে চিকিৎসকরা বারবার বলছেন এই মারণ ব্যাধি থেকে বাঁচতে আমাদের লকডাউনে যেতেই হবে। এই অবস্থায় কি করে পুজো হবে তা বোঝা যাচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে ।কারণ সারাবিশ্বে মারণ রোগ ছেয়ে গেছে কোন প্রার্থনাই কাজে লাগছে না। এখন একমাত্র চিকিৎসকদের কথার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। ওনারা এখন আমাদের কাছে ভগবান। এদিকে সাধারণ মানুষদের অধিকাংশের বক্তব্য যা মনে হচ্ছে এই লকডাউন এর মেয়াদ বাড়বে। আমাদের নিজেদের বাঁচার জন্য এটা আমাদের করতেই হবে। এরই মধ্যে একটা সুখবর ফুল ব্যবসায়ী এবং মিষ্টি ব্যবসায়ীদের খানিকটা ছাড় দেওয়া হয়েছে। দেখা যাক নতুন বছরে হালখাতা কতটা করতে পারে ব্যবসায়ীরা।
Related Articles
বাংলায় রাজ্যসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
কলকাতা, ১৬ জুলাই:- বাংলায় রাজ্যসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৯ আগস্ট রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর আসনে ভোট হবে। বিজ্ঞপ্তি নিয়ে জানাল কমিশন। গত ফেব্রুয়ারি মাসে দীনেশ ত্রিবেদী সংসদে দাঁড়িয়ে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই আসনটি ফাঁকা রয়েছে। সেই আসনে ৯ আগস্ট উপনির্বাচনের মাধ্যমে ওই আসনে নতুন সাংসদ বেছে […]
মহিলা ট্রেনি ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরজিকর মেডিকেলে।
কলকাতা, ৯ আগস্ট:- আজ শুক্রবার আরজিকর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হল এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ। জানা গিয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনকল ডিউটিতে ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যেই আরজিকরে এসেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। রাত ২টো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে […]
দোলের দিন কাশ্মীরের রঙ লাল হলুদ।
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ মার্চ :- দোলের দিন কাশ্মীর এর রঙ লাল হলুদ । মিশন কাশ্মীর সফল ইস্টবেঙ্গল এর। কাশ্মীর এ গিয়ে তাঁদের ১-০ গোলে হারিয়ে লীগে দুই নম্বর এ উঠে এলেন তারা। ফলে কাল মোহনবাগান আই জল ম্যাচ জিতলেই আই লীগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ডার্বি হয়ে যাবে কার্যত নিয়ম রক্ষার। এদিন জনি নেমে নিজেকে প্রমান করলেন। […]









