নদিয়া,২ এপ্রিল:- সারাদেশ জুড়ে যখন লক ডাউন ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।এদিন তিনি শান্তিপুরের জলেশ্বর মন্দিরে মহাজোগ্য করলেন । তিনি জানান প্রতি বছরের মত এই দিনে শান্তিপুরের এই মন্দিরে পুজা পাঠে বসেন।আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোসাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়।অনেকে তাদের নামও পাঠান তাদের ভোগ ও গোত্র নিবেদন করা হয়।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান গতকাল অষ্টমী পুজো শুরু হয় আজ মহানবমী।আমার একটায় প্রার্থনা শুধু নিজের জন্য আর নিজের পরিবারের জন্য মংগল কামনা নয়।আমি সমগ্র শান্তিপুর তথা পশ্চিমবঙ্গ বাসীর জন্য প্রার্থনা করছি।পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জাকে আমরা ” মা ” বলে থাকি এবং জানি তার কাজের জন্য তার ত্যাগের জন্য বাংলার মানুষের আপদে বিপদে সেই একমাত্র ভরসা।
আজ তার জন্য বিশেষ প্রার্থনা এবং এদিন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তিনি পুজো করলেন।তিনি আরও জানান পুজোটা সকলের পাশাপাশি মা মমতা ব্যানার্জীর জন্য করলেন।আগামীকাল নবমী মহাজোজ্ঞ হবে।অনেকের এই মন্দিরের এসে পুজো দেবার ইচ্ছা ছিল কিন্তু তারা দিতে পারলেন না আমরা তাদের নাম নিয়ে সরাসরি সোসাল মিডিয়ার মাধ্যমে লাইভে গিয়ে পুজো এবং মন্ত্র পাঠ দেখানোর ব্যব্যস্থা করেছি।চন্ডিপাঠ থেকে মাইক বাজানো কোন কিছুই বাদ ছিল না এই পুজো ঘিরে।অরিন্দম বাবু আরো জানান অনেকে ব্যাংগ করছেন। তারা বলেছে করোনা ভাইরাস কি পুজো করে দেশথেকে নির্মুল হবে।তা নয়।এটি ধর্মপরায়ণ প্রার্থনা।এতদিন সবাই বাড়ি থেকে বসে আছেন।ঈশ্বর তাদের একমাত্র এই মুক্তির পথ দেখাতে পারে বলে তার বিশ্বাস।সকলের সুস্থ এবং স্বাভাবিক জীবন যাত্রায় ফিরতে পারেন তার জন্য এই প্রচেস্টা।Related Articles
করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন।
মালদা,১৪ মার্চ :- করোনার আতঙ্ক এবার মালদায়। মালদায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জন। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রাখা হয়েছে তাদের। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত নতুন আরও একটি ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে […]
মন্ত্রীত্ব ছেড়ে রাজীবের কান্না নাটক ছাড়া কিছু নয় , ডোমজুড়ে লক্ষাধিক ভোটে হারবেন রাজীব – অরূপ রায়।
হাওড়া , ২২ জানুয়ারি:- মন্ত্রীত্ব ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কান্না আসলে নাটক ছাড়া কিছু নয়। অন্য দলের হয়ে ডোমজুড়ে রাজীববাবু প্রার্থী হলে লক্ষাধিক ভোটে হারবেন। হাওড়ায় প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে এদিন সমবায় মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় কোনও মানে হয়না। এটা অর্থহীন। আর […]
কবি প্রণামের মধ্যে দিয়েই করোনার প্রচার ডানকুনিতে।
চিরঞ্জিত ঘোষ,৮ মে:- কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের। ১৬০ তম জন্ম জয়ন্তীর পূর্ণ লগ্নে ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতন এর স্বেচ্ছাসেবকরা কবি প্রণাম পালন করল । এর মাধ্যমে একদিকে যেমন রবীন্দ্রজয়ন্তী পালন করলেন তার সঙ্গে সঙ্গে সম্প্রতি করোনার ভয়াবহ যে দাপট চলছে সারা বিশ্বজুড়ে তার বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানালেন। ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস […]






