কলকাতা , ২৩ মার্চ:- নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন সংক্রমণের আশঙ্কা কমাতে রাজ্য সরকার আন্ত রাজ্য যাত্রী পরিবহণ বন্ধ রেখেছে। ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। এমত অবস্থায় বিমান চলাচল করলে লক ডাউন সম্পুর্ন সফল হবেনা। তাই এরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।
Related Articles
পুলিশের কড়া নজরদারিতে আজও খুলেছে হাওড়ার বাজার।
হাওড়া,২০ এপ্রিল :- পুলিশ কড়া নজরদারিতেই আজ খুলেছে হাওড়ার বাজার। তবে, বাজারগুলিতে ক্রেতাদের ঠেসাঠেসি ভীড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছিল পুলিশ। রবিবার হাওড়ার কদমতলা বাজারে বেলায় ভীড় বাড়ায় পুলিশ বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিয়েছিল। পরে গতকালই ব্যবসায়ী, মুদি দোকানদারদের নিয়ে ব্যাঁটরা থানার পুলিশ বৈঠক করে। সেই বৈঠকেই মেলে সমাধানসূত্র। আজ সোমবার সকাল […]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি
হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলার কোতরং ২ নম্বর কলোনী বাজার এলাকায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন সকালে দেখা যায় ২ নম্বর কলোনী বাজার এলাকা সহ ধাসরা পেট্রোল পাম্প এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা ও অমিত […]
স্থানীয়দের দাবি মেনেই ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে স্টেশন করতে চলেছে রেল দপ্তর।
প্রদীপ বসু, ১১ নভেম্বর:- দীর্ঘ প্রায় ৫০ বছরের দাবি পূরণ করতে চলেছে রেল দপ্তর। হুগলির ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে খুড়িগাছি নতুনপাড়া এলাকার বাসিন্দাদের দাবি এখানে নতুন রেল স্টেশন করতে হবে।এই দাবির জন্য অনেক বার রেল অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং করেও কোনো সমাধান হয়নি। তাই বাসিন্দাদের দাবি অবিলম্বে রেল স্টেশন করতে হবে। এর জন্য […]







