হুগলি , ২২ মার্চ:- জনতা কার্ফুতে বন্ধ দোকানপাট,বাজার। রাস্তায় নামেনি কোনো যানবাহন।বাস অটো টোটর সব কিছুই বন্ধ। রাস্তাঘাট জনশূন্য। ফেরিঘাটে লঞ্চ পরিষেবা চালু থাকলেও যাত্রীর দেখা মেলেনি।শহরতলীর ট্রেন চালু থাকলেও ট্রেনে কোনো যাত্রী নেই।প্লাটফর্ম ফাঁকা।কারফিউকে যথার্থই কেয়ার ফর ইউ করেছে জনতা। রবিবার সকাল থেকে সারা দেশের সঙ্গে হুগলী জেলাতেও শুরু হয়ে গেছে জনতা কার্ফু। জেলার বিভিন্ন রাস্তাঘাট লঞ্চ ঘাট রেল স্টেশন এবং দোকানপাট সব বন্ধ এবং সুনসান। কয়েকটি ওষুধের দোকান ছাড়া কোন কিছুই খোলা নেই। করোনার ভয়াবহ থাবা থেকে নিজেদের মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বারবার কেন্দ্র ও রাজ্য প্রশাসন থেকে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করে করোনার ত্রাস থেকে নিজেদের মুক্ত রাখার আবেদন করেছেন। সজাগ মানুষ এদিন সকাল থেকে প্রায় সবাই ঘরবন্দি।
Related Articles
আরও আধুনিক হবে চিড়িয়াখানা প্রাগের সঙ্গে চুক্তি বন দপ্তরের।
কলকাতা, ১৬ আগস্ট:- রাজ্য সরকার আলিপুর চিড়িয়াখানার আধুনিকীকরণের জন্য চেক প্রজাতন্ত্রের প্রাগের চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন দেশের চিড়িয়াখানার পরিকাঠামো এবং বন্যপ্রাণ বৈচিত্র দেখার পরে প্রাগের চিড়িয়াখানার পরিকাঠামো ও বন্যপ্রাণ বৈচিত্র দেখে পছন্দ হয় বন দফতরের কর্তা ও আধিকারিকদের। প্রযুক্তি গত সহায়তায় আধুনিকীকরণ নিয়ে প্রস্তাব দেখে রাজ্য সরকারের সবুজ সংকেত মেলার পরেই বনদপ্তর […]
মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডেন্স পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার পড়াশুনার মান উন্নয়নে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এর সিলেবাস নিয়ে শিক্ষা সংক্রান্ত একটি পোর্টাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে চলতি বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিবিএসই আইসিএসসিতে উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়ে বলেন ক্যারিয়ার গাইডেন্স নামে এই […]
বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব পেশ হবে ৬ তারিখ।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে আনা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব আগামী ৬ তারিখ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে ওই প্রস্তাব পেশের পর বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি-না। উল্লেখ্য দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া […]








