দার্জিলিং১৫ ফেব্রুয়ারি:- নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় পড়ে গেল যাত্রীবাহী বোঝাই ছোট গাড়ি। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত নাউয়াপাড়া এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে যে গাড়িতে চালক সহ দুজন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক তখনই নাউয়াপাড়া এলাকায় হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেচ নালায় পড়ে যায়। তবে তারা কোনোরকমে সাঁতরে পাড়ে উঠে আসেন। এই দেখে স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ উদ্ধার করে।
Related Articles
ফের গরু চুরির ঘটনা গোঘাটের শালিঞ্চা গ্রামে , এলকায় উত্তেজনা
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- বাংলাদেশে গরু পাচারকে কেন্দ্র করে যখন রাঘব বোয়ালদের হদিশ পেতে মরিয়া বিভিন্ন তদন্তকারী দল। এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে প্রবল সমালোচনা। ঠিক তখনই ফের রাতের অন্ধকারে গরু চুরি হয়ে যাবার মতন ঘটনা ঘটলো। একটা দুটো নয়, একেবারে চার চারটি গুরু উধাও হয়ে গেলো গোয়াল ঘড় থেকে। এমনই ঘটনা ঘটলো […]
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ রাজ্যপালের।
কলকাতা, ৪ এপ্রিল:- শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণের প্রস্তাব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের পাশপাশি নির্বাচন কমিশনকেও রাজভবনের তরফে চিঠি দিয়ে এই দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে রাজভবনের তরফে এখন কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজ্যপালের এমন সুপারিশের সত্যতা স্বীকার করে নিয়ে টুইটে […]
নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক ভাষণের অভিযোগ তুলে কমিশনে সংযুক্ত মোর্চা।
কলকাতা , ৮ এপ্রিল:-রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়েই সাম্প্রদায়িক ভাষন দিচ্ছেন বলে অভিযোগ তুলে তা বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংযুক্ত মোর্চা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। সিপিআইএম নেতা রবিন দেব আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই মর্মে আবেদন জানান। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপির তরফে জাতপাতের ভিত্তিতে […]







