হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট ডাকা হয়েছে। তিন দফা দাবিতে চলছে ধর্মঘট। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা একদিনের এই ধর্মঘটে নাজেহাল হন সাধারণ মানুষ। পেট্রোলে ইথানলের মাত্রা সঠিক রাখা, ফ্লোমিটারের মাধ্যমে তেল দেওয়া, লোকসানে চলা পেট্রোল পাম্প মালিকদের কমিশন বাড়ানোর দাবি তোলা হয়েছে। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। জরুরী পরিষেবার সাথে যুক্ত গাড়িও তেলের অভাবে কাজ বন্ধ রেখে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগেও এক ঘন্টার জন্য বিক্রি বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল। তাতেও কাজ না হওয়ায় এবারে ২৪ ঘন্টার ধর্মঘট পালন করা হচ্ছে এমনটাই জানালেন রাজ্যের পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন।
Related Articles
ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো কামারপুকুর কলেজ।
হুগলি,৭ ফেব্রুয়ারি:- আবারও উত্তপ্ত কামারপুকুর কলেজ। দ্বিতীয় বর্ষের থার্ড সেমের পরীক্ষার ফর্ম করতে যাওয়ায় ও তার সাথে প্রথম বর্ষের এক ছাত্রকে কলেজ প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গিয়ে বাথরুমে মারধর করে বলে অভিযোগ এবং বাথরুমে তুলে নিয়ে গিয়ে ছাত্র সংগঠনের সংসদ রুমে গিয়ে মারধর করা হয়। সাদ্দাম মন্ডল সেকেন্ড ইয়ার ও আমির আলী শেখ ফাস্ট ইয়ার […]
শান্তিপুরের রাধা মদন গোপাল মন্দিরে মা দুর্গা বিদায় নিলেন রাধারানীর বরণে।
নদীয়া, ১৫ অক্টোবর:- ঘরের মেয়ে হিসেবেই পূজিতা হন দেবী দুর্গা। লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সপরিবারে বাপের বাড়ি হইহুল্লোড় করে কাটালেন পুজোর কটা দিন। এবার কৈলাসে ফেরার পালা অর্থাৎ বিসর্জন। পান্তা ভাত খেয়ে আরশিতে মুখ দেখে, সুগন্ধি গায়ে মেখে ঘরের মেয়ের মতোই কনকাঞ্জলি দিয়ে বিদায় নিলেন তিনি। তবে বৈষ্ণব মতে যারা রাধারাণী কে সর্বশ্রেষ্ঠা বলে মনে […]
সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়া।
হুগলি , ৪ আগস্ট:- পান্ডুয়া থানার তিন্নার দেশবন্ধু এলাকায় আদিবাসীদের নায়ক সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ। এদিন তিন্নার দেশবন্ধু এলাকায় জিটি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সকালে প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি অশ্বাসে অবরোধ ওঠে । এদিন জাতীয় পতাকা ও তীর-ধনুক হাতে অবরোধ করে আদিবাসীরা। Post Views: 399







