কলকাতা, ১০ আগস্ট:- সম্প্রতি শহরে কয়েকজন জঙ্গি ধরা পড়ার প্রেক্ষিতে করণা আবহের মধ্যেও কলকাতা পুলিশ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগেই শহরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। রেড রোডের উপরে বিশেষ নজরদারিতে সংলগ্ন এলাকায় প্রায় ৬০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মরেও থাকছে সিসিটিভির নজরদারি। বেশ কয়েকটি নজর মিনার সঙ্গে নিরাপত্তায় দুই হাজারের বেশি পুলিশকর্মীকে নিয়োগ করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। রেড রোড সংলগ্ন এলাকায় সন্ধ্যের পর থেকেই শুরু হয়েছে নাকা চেকিং। সন্দেহজনক কোন ব্যক্তিকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের সঙ্গে ড্রোনের মাধ্যমেও নজর রাখা হচ্ছে। শহরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও মেট্রো স্টেশনগুলিতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে।
Related Articles
ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- কলকাতায় আবার ডেঙ্গিতে মৃত্যু। শুক্রবার রাতে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সুস্মিতা দত্ত নামে বছর ৩৫-এর এক তরুণীর। পরিবার সূত্রে জানা গেছে, নিউ আলিপুরের সাহাপুর এলাকার বাসিন্দা সুস্মিতাকে বৃহস্পতিবার স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে, তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এবং পরে অন্য একটি নার্সিং হোমে ভর্তি করানো হয়। গতকাল রাত […]
ফের বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হাওড়ায়।
হাওড়া, ৯ এপ্রিল:- কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায় আটকে দিলো পুলিশ। দু’পক্ষের তীব্র বাদানুবাদ। গত রামনবমীতে শিবপুরের কাজীপাড়ায় অশান্তির পর রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা হাওড়ায় আসেন। ওই প্রতিনিধি দলের সদস্যদের শিবপুর সহ বিভিন্ন এলাকায় যাবার কথা ছিল। যদিও এই মুহূর্তে তাদের টোলপ্লাজার কাছে পুলিশ বাধা দেয়। ছয় […]
মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ধরপাকড়। সৌজন্যে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ।
হাওড়া, ২১ এপ্রিল:- মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। সৌজন্যে হাওড়ার মালিপাঁচঘড়া থানা। করোনা অতিমারী পরিস্থিতিতে ইতিমধ্যেই দেশ জুড়ে বহু মানুষ সংক্রমিত হয়েছেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের তরফ থেকে বার বার মাইকে প্রচার করা হচ্ছে, যাতে সকলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলেন। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার […]








