কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকায় অক্সিজেন সরবরাহে যেন কোনো ঘাটতি না হয় রাজ্য সরকার সেই বিষয়টিতে গুরুত্ব দিয়েছে। রাজ্যের নির্দেশ হাতে আসার পরে স্বাস্থ্য দপ্তর প্রতি জেলায় একাধিক অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। সুন্দরবনের গোসাবা, পাথরপ্রতিমা, সাগরদ্বীপ সহ উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং এও চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে চৌদ্দটি লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট এবং ১১৫ টি প্রেসার সুইং আডসর্পশন প্লান্ট তৈরির কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন জেলার প্রত্যন্ত এবং দুর্গম এলাকার জন্য পাঁচ হাজারটি অক্সিজেন কনসেনট্রেটর রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর।
Related Articles
রাঁধুনীর পদ খালি, খরচ বাঁচাতে হেঁসেলের দায়িত্বে মহসীনের ছাত্ররা।
সুদীপ দাস, ৩ ডিসেম্বর:- হুগলী মহসীন কলেজের বহু পুরাতন ছাত্রাবাস। কলেজ থেকে ঢিলছোঁড়া দূরত্বে চুঁচুড়া রবীন্দ্রভবনের উল্টোদিকেই রয়েছে কানাইলাল দত্ত নামাঙ্কিত এই ছাত্রাবাস। সমাজের বহু গুন্যমান্য ব্যাক্তি এই ছাত্রাবাসে থেকে মহসীন কলেজে পাঠরত ছিলেন। ভিন জেলা কিংবা ভিন রাজ্য থেকে মহসীন কলেজে পড়তে এলে আবেদনের বিচারে বিনামূল্যে এই সরকারী ছাত্রাবাসে থাকার সুযোগ পাওয়া যায়। পুরো […]
শিবির না করতে পেরে হাসপাতালে রক্তদান করলো ক্লাব সদস্যরা।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রক্তদান শিবির না করতে পেরে নিজেরাই রক্ত দান করলেন শ্রমজীবী তে। শ্রীরামপুর দে বাগানের নেতাজী সংঘ মাতৃ মন্দিরের সদস্যরা বেশ কয়েক মাস আগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবির করবেন বলে ঠিক করেন।সেই মতো আজ অর্থাৎ ২৯ শে মার্চ রক্তদান শিবির হবার কথা থাকলেও লকডাউনের জন্য সেই শিবির করা […]
লোকসভা ভোটে অতিরিক্ত আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে কমিশন।
কলকাতা, ৯ ডিসেম্বর:- আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে। যে সমস্ত লোকসভা কেন্দ্র গুলো জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে আয়-ব্যয়ের ক্ষেত্রে সংবেদনশীল হিসেবে নজরে এসেছে সেই সমস্ত লোকসভা কেন্দ্র গুলিতেই এবার অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এজন্য আয় ব্যয় খাতে নজরদারি চালানো সমস্ত […]










