কলকাতা, ২৪ জুলাই:- তৃণমূল কংগ্রেস রাজ্যে রাজ্যসভার শূন্য আসনে আসন্ন নির্বাচনে প্রাক্তন আইএএস জহর সরকারকে তাদের প্রার্থী করেছে। আজ সকালে দলের তরফে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় রাজ্য থেকে রাজ্যসভার একটি আসন শূন্য হয়েছে। আগামী ৯ অগস্ট ওই আসনে উপনির্বাচন এবং ফল ঘোষণা হবে। প্রাক্তন আইএএস জহর সরকার তাঁর দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে বিভিন্ন পদে কাজ করেছেন। প্রসার ভারতী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ছিলেন তিনি।
Related Articles
হাওড়ার জগৎবল্লভপুরেও ঠাকুর ভাসান ঘিরে সংঘর্ষ, উত্তেজনা।
হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়া জগৎবল্লভপুরেও ভাসান ঘিরে সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা। অভিযোগ, স্থানীয় একটি বারওয়ারি পুজোর ভাসানের সময় ভাসানে নাচানাচি ও কোন পাড়ার লোক আগে যাবে তা নিয়ে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিছুক্ষণ পর প্রাথমিকভাবে তা থেমে গেলেও ভাসানের পর বাড়ি বাড়ি হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত […]
২০২৪ যত কাছে আসবে, আমাদের উপর হানা তত বাড়বে। মলয় ঘটক ইস্যু নিয়ে হাওড়ায় মন্তব্য ফিরহাদ হাকিমের।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার-কান্ডে বুধবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ডালহৌসির সরকারি বাসভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর আগে আসানসোল এবং কলকাতায় মলয়বাবুর আরও পাঁচটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই প্রসঙ্গে হাওড়ার বালিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “২০২৪ যত কাছে আসবে, আমাদের উপর হানা তত বাড়বে।” তাঁর বিরুদ্ধেও নানা […]
শিবপুর ও হাওড়া থানার আইসি’দের বদলি করা হলো।
হাওড়া, ১০ এপ্রিল:- শিবপুর ও হাওড়া থানার আইসি’দের বদলি করা হলো। যদিও প্রশাসন সূত্রের খবর এটা রুটিন বদলি। বর্তমানে শিবপুর থানার আইসি ছিলেন অরূপ কুমার রায় এবং হাওড়া থানার আইসি ছিলেন দীপঙ্কর দাস। অরূপ কুমার রায়কে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইবি’র ইন্সপেক্টর পদে বহাল করা হয়েছে এবং হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট […]









