কলকাতা, ২৩ জুলাই:- করোনা টিকাকরণের হারের নিরিখে দেশের ৬ বড় শহরের মধ্যে কলকাতা প্রথম স্থানে রয়েছে। এই শহরের ৬১.৮ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। টিকার দুটি ডোজই পেয়ে গেছেন ২১ শতাংশ মানুষ। কো-উইন ড্যাশবোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক ইনসাইট ডেটাভার্সেইরির সূত্রে এই তথ্য টুইট জানা গেছে। অন্যদিকে, টিকা করণের নিরিখে বড় শহর গুলির মধ্যে পিছিয়ে রাজধানী দিল্লি। সেখানে টিকাকরণ হয়েছে মাত্র ৩৫.১ শতাংশ মানুষের। যার মধ্যে ১১.১ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজ হয়েছে।
Related Articles
সাম্প্রতিক তাপপ্রবাহে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রকের চিঠি রাজ্যেকে।
কলকাতা, ১৮ এপ্রিল:- দেশের বিভিন্ন অংশে সাম্প্রতিক তাপপ্রবাহ জনিত পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় শ্রম সচিব শ্রীমতি আরতি আহুজা রাজ্যের মুখ্য সচিব কে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার যাতে বেসরকারি সংস্থা নির্মাণ […]
হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কমিটি ঘোষণা।
হুগলি, ১২ এপ্রিল:- ঘোষণা করা হলো একসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলার সবকটি সংগঠনের জেলা কমিটি। বুধবার চুঁচুড়া খাদিনামোর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে জেলার মাদার, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। শুরুতে ৮২ জনের জেলা কমিটি ঘোষণা করেন মাদার সংগঠনের সভাপতি অরিন্দম গুইন্। একইসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের ৫০ জনের জেলা […]
চালু হলো এন্টি র্যাগিং হেল্পলাইন।
কলকাতা, ২২ আগস্ট:- রাজ্যে চালু হল অ্যান্টি র্যাগিং হেল্প লাইন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হেল্প লাইনের সূচনা করেন। এই হেল্প লাইনের নম্বর হল 1800 3455678। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন সারা রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র্যগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে। […]









