কলকাতা, ১৫ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার দিল্লি সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। ২৫ জুলাই বিকেলে তিনি দিল্লি রওনা দেবেন। এই পর্যায়ে দিল্লিতে তাঁর চার দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে।সংসদ ভবনে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন যাবেন মমতা আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছন, সংসদে অধিবেশন চলার সময় তিনি প্রতিবারই দিল্লি যান। ওই সময় সংসদের বাদল অধিবেশন চলবে।সেখানে বিরোধী দলের নেতাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে।
Related Articles
করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি পুলিশের।
হাওড়া , ১৯ জুন:- করোনা প্রতিরোধে হাওড়ায় মাস্ক বিলি করল হাওড়া সিটি পুলিশ। দাশনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। করোনা মহামারী প্রতিরোধে স্যানিটাইজেশনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন ট্রাফিক গার্ডের কর্মীরা। দাশনগর ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, শুধু আজই নয়, গত কয়েকদিন ধরেই লাগাতার এই কর্মসূচি চলছে। চ্যাটার্জিপাড়া, […]
চালককে খুন করে গাড়ি ছিনতাই এর চেষ্টা, ধৃত এক, পলাতক তিন দুষ্কৃতি।
হুগলি, ২১ ফেব্রুয়ারি:- হুগলি বর্ধমান সীমানা লাগোয়ায় পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় সাত সকালে শুট আউট।স্থানীয় সূত্রে জানা গেছে সকাল আটটা নাগাদ এক ব্যক্তিকে জিটি রোডের উপরে গুলি করে দুস্কৃতিরা। বর্ধমানের দিক থেকে একটি গাড়িতে দুষ্কৃতিরা এসেছিল বলে জানা গেছে। স্থানীয়রা পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ব্যাক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে […]
চাকরি হারারা পৌঁছাতে পারে কালীঘাটে, এই কারণেই নিরাপত্তা বাড়ানো হচ্ছে অভিষেকের-লকেট।
হুগলি, ২৩ এপ্রিল:- যাদের চাকরি গেছে তারা কালিঘাটে পৌঁছে যেতে পারে, তাই আগে থেকে নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে, আর বলছে খুন হয়ে যেতে পারি, চাকরি বাতিল অভিষেকের অফিস বাড়ি রেইকি নিয়ে বললেন লকেট। মাছের মাথা শুভ, আমারও খেতে ভালো লাগে, দরদাম করে বাজার থেকে মাছের মাথা কিনলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ ভোট […]








