হুগলি,৩ ডিসেম্বর:- অবশেষে চেন্নাই থেকে মৃত ভিক্টর রায়ের কফিন বন্দি দেহ হিন্দমোটরে পৌছালো।কর্মসূত্রে বছর দুয়েক আগে একটি বেসরকারি সংস্থায় যোগ দেয় ভিক্টর। গত ১৬ ই নভেম্বর তার মা ও বাবার সাথে দেখা করতে আসে হিন্দমোটরে ।এর পর ২৪ শে নভেম্বর আবার ভিক্টর চেন্নাই ফিরে যায় ।প্রতি দিনের মতো গত শুক্রবার ভিক্টর তার মায়ের সাথে শেষ কথা বলে এর পর শনিবার বহু চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি ভিক্টরের সাথে অবশেষে শনিবার রাত ৭:৪০ নাগাদ চেন্নাই পুলিশ তার বাড়িতে ফোন করে জানায় তার মৃত দেহ একটি হোটেলের বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।মৃতদেহ আসার পরে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ পাড়া প্রতিবেশী। শেষ শ্রদ্ধা জানাতে ছিলেন পৌরপ্রধান দিলীপ যাদব।পরিবারের দাবি ময়নাতদন্তে নিছকই আত্মহত্যা লেখা আছে সেটা তারা মেনে নিতে পারছে না,তারা ঘটনার উপযুক্ত তদন্ত চাইছে।
Related Articles
রণদেব বসু করোনা ভাইরাস, বিস্ফোরক অভিযোগ এনে ভিন রাজ্যের পথে দিন্দা।
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- “রণদেব বসু আমার জীবনে করোনা ভাইরাস। ওর জন্যই বাংলা ছাড়তে বাধ্য হলাম।” বিস্ফোরক অভিযোগ আনলেন বাংলার দলের বিগত ১০ বছর ধরে সর্বোচ্চ উইকেট প্রাপক, সেরা ফাস্ট বোলার অশোক দিন্দা। গত মরসুম চলাকালীন রঞ্জির মাঝপথে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বিবাদে জড়ান দিন্দা। তারপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলার দল থেকে বাদ […]
কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না।
কলকাতা , ৭ মে:- কেন্দ্রীয় বাহিনীর কোনো জওয়ান বিধানসভায় প্রবেশ করতে পারবে না। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার। বৃহস্পতিবার শপথ গ্রহণের দিন সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বচসা বেধে যায়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এর পরেই সাংবাদিকরা সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ জানালে কেন্দ্রীয় বাহিনীর কোনো সদস্যকে বিধানসভায় ভবনে প্রবেশের অনুমতি দেওয়া […]
রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি।
কলকাতা, ৩ জুলাই:- রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি। আগামী মঙ্গলবার রাজ্যের আইন সভার দ্বিতীয় কক্ষ তৈরির ব্যাপারে নতুন করে বিল আনতে চলেছে সরকারপক্ষ। বিধানসভায় ওই বিলের ওপর আলোচনার সময় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ওই বিলের বিরোধীতা করবে বলে দলের পরিষদীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন রাজ্যে বিধান পরিষদ […]






