কলকাতা,৭ ফেব্রুয়ারি:- আজ রানী রাসমণি রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এনআরসি ও সি এ এ বিরোধী অবস্থানমঞ্চে আগামী চার দিনের জন্য দায়িত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গ কিসান ক্ষেতমজুর মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বিধায়ক বেচারাম মান্নাকে। তিনি এই চার দিন অর্থাৎ ৬, ৭, ৮, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান থাকবেন রাজ্য কৃষক সংগঠনের নেতৃত্ব কর্মী এবং সমর্থকরা। আজকের এই অবস্থানে বিভিন্ন রকম কৃষি সামগ্রী, হ্যান্ড ট্রাক্টর,বড় ট্রাক্টর, সবজি দিয়ে বিভিন্ন রকম এন, আর, সি, সি ও সি, এ,এ- এর বিরুদ্ধে বিভিন্ন লেখা প্রদর্শিত হয়। অবস্থান মঞ্চে বাউল সংগীত পরিবেশন করেন অভিজিৎ দাস বাউল এবং বিভিন্ন বক্তাদের বক্তব্য পরিবেশন করেন।
Related Articles
বিজেপির চাপে নতিস্বীকার করে নিজের অবস্থান থেকে সরবেন না, জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র।
কলকাতা, ২৯ নভেম্বর:- বিজেপির চাপে নতিস্বীকার করে তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়ে দিলেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র। এ নিয়ে দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। এদিন সাবিত্রী বলেন,আমি যা বলেছি সেটা বাস্তব। কোথায় জনসভা হচ্ছে সেই খবরই রাখেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সভা […]
সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।
হাওড়া, ১৯ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে শনিবার সকালে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।সাঁতরাগাছি রেল ওভারব্রিজের মেরামতের কাজ শুরু হওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে। যানজট যাতে না ছড়ায় তারজন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এদিন দাসনগর থানার উদ্যোগে সকালে অস্থায়ী গার্ডরেল বসিয়ে […]
করোনা আক্রান্তে রাজ্যে মৃত ৩
কলকাতা,হাওড়া,১ এপ্রিল:- বুধবার সকালে বেলঘরিয়ার করোনা আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যু হল। বিটি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে এদিন সকাল সাড়ে নটা নাগাদ তাঁর মৃত্যু হয়। করোনা পজিটিভ ওই প্রৌঢ় ডায়াবেটিস ও কিডনির ওষুখেও ভুগছিলেন। গত ২৬ মার্চ থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছিল। মঙ্গলবারই তাঁর লালারসের […]








