হুগলি ,৩ জুলাই:- রান্নার গ্যাস এবং পেট্রল, ডিজেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বৈদ্যবাটী চৌমাথার পেট্রল পাম্পের সামনে হাতে পোস্টার ও কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করলো শেওড়াফুলি বৈদ্যবাটী শহর তৃনমুল কংগ্রেসের কর্মীরা। শনিবার সকালে তৃনমুল কর্মীরা শেওড়াফুলির দিক থেকে হাতে প্লাকার নিয়ে মিছিল করে আসে। এরপর পেট্রল পাম্পের সামনে কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি অবিলম্বে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমাতে হবে। সুবীর ঘোষের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমবুদ্ধ দত্ত, প্রবীর পাল, অঞ্জনা মৈত্র, মহুয়া ভট্টাচার্য, শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অপরূপ মাজি সহ সকল কর্মিবৃন্দরা
Related Articles
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় একদিন পর যুবকের দেহ মিলল মেটিয়াব্রুজের নাদিয়াল থানা এলাকায়।
হাওড়া, ৩ মে:- মঙ্গলবার দুপুরে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কিঞ্জল কুশারী (২৮) নামের পেশায় ইঞ্জিনিয়ার দমদমের বাসিন্দা এক যুবক। ঘটনার একদিন পর কিঞ্জলের দেহ উদ্ধার হয় কলকাতার মেটিয়াব্রুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকা থেকে। কলকাতা পুলিশের নাদিয়াল থানা এদিন সকালে গঙ্গায় দেহটি উদ্ধার করে। ভাঁটার টান থাকায় দেহটি গতকাল বালি থেকে […]
বিজেপির নবান্ন অভিযানে প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে – মুখ্যসচিব।
কলকাতা , ৮ অক্টোবর:- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্ররোচনা ও হিংসাত্মক ঘটনা ঘটানো সত্ত্বেও পুলিশ যথেষ্ট সংযম দেখিয়েছে বলে রাজ্য সরকার দাবি করেছে। ভবানী ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান অতিমারী জনিত পরিস্থিতি ও সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে এই ধরনের বড়োসড়ো রাজনৈতিক কর্মসূচি না নেওয়ার জন্য সরকারের তরফে […]
রিষড়া মেলায় আয়োজিত হলো কবি সম্মেলন।
হুগলি,১৫ জানুয়ারি:- রিষড়া পৌর সভা দ্বারা পরিচালিত 30 তম রিষড়া মেলায় বঙ্গীয় ভাষা সেতু তরফে বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি ও অন্যান্য ভাষার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় । সরস্বতী বন্দনা ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে শুরু করা হয় । সংস্থার কর্ণধার মুরুলি চৌধুরী স্বাগত ভাষণ রাখেন এবং অতিথিদের সম্মান জানান । সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ ঊর্দু শায়ের হালিম […]






