হুগলি, ২ জুলাই:- সোশ্যাল মিডিয়া ইউ টিউবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে মিমিক্রি করে অশোভনীয় পোষ্ট করার অভিযোগে এক ইউ টিউবার কে জিঞ্জাসাবাদের জন্য আটক করল শ্রীরামপুর থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত শ্রীরামপুর থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে অন্যায় স্বীকার চেয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সাজিদ খান ওরফে ফিদা হোসেন। বাড়ি বীরভূম জেলার বোলপুরে। পুলিশ জানিয়েছে জুন মাসে শ্রীরামপুর শহর তৃণমূলের কার্যকরী সভাপতি সন্তোষ কুমার সিং শ্রীরামপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করে বলেন সাংসদের নামে মিমিক্রি করে তার সম্মানহানি করেছে ইউ টিউবার। এরপরেই পুলিশ তদন্তে নেমে ইউ টিউবারের ঠিকানা উদ্ধার করে তাকে নোটিশ পাঠায়। এরপরেই পুলিশের কাছে এসে অন্যায় স্বীকার করে অভিযুক্ত।
Related Articles
স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ চাষের জমিতে, অভিনব উদ্যোগ হুগলি কৃষি দপ্তরের।
হুগলি, ১১ জানুয়ারি:- বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প ব্যায়ে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক প্রয়োগ করার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলো হুগলি জেলা কৃষি দপ্তর। আজ সিঙ্গুর ব্লকের ২ নং গ্রাম পঞ্চায়েতের আথালিয়ায় কৃষি জমিতে পরীক্ষা মূলক ভাবে ড্রোন দিয়ে কীটনাশক প্রয়োগ করা হয়। জেলা কৃষি দপ্তরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না […]
ফাঁসিদেওয়ায় নিখোঁজ যুবকের তদন্তের দাবিতে থানায় বিক্ষোভ পরিবারের।
দার্জিলিং,৩১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজে পিকনিক করতে এসে নিখোঁজ হয়ে যাওয়া জীবেশ দাসের পুলিশি তদন্ত চলাকালীন থানায় এসে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্যরা। শুক্রবার জীবেশের পরিবারের লোকেরা ফাঁসিদেওয়া থানায় এসে বেশকিছুক্ষন বিক্ষোভ দেখান। এর পাশাপাশি ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত লামার সঙ্গেও কথাও বলেন। যদিও ওই নিখোঁজ যুবকের পরিবারের দাবি জীবশকে […]
পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে সন্দেশ ঝিঙ্গান।
স্পোর্টস ডেস্ক , ৯ সেপ্টেম্বর:- মে মাসে কেরালা ব্লাস্টার্সের সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলে সন্দেশ ঝিঙ্গানের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার শেষ ছিলো না। মাঝে শোনা যাচ্ছিলো সন্দেশ এটিকে মোহনবাগানে পাকা হয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে শোনা যায় এই তারকা ডিফেন্ডারের আর্থিক দাবি শুনে নাকি পিছিয়ে এসেছে এটিকে মোহনবাগান। এই সুযোগটা […]









