হুগলি,৬ ফেব্রুয়ারি:- চুঁচুড়ার পর চন্দননগর, আবারও বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো। প্রসঙ্গত দিন কয়েক আগেই চুঁচুড়ার চকবাজারে একটি চায়ের দোকানে বসে থাকা এক ষাটোর্দ্ধ ব্যাক্তির হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুঃষ্কৃতি। সেই ঘটনায় দুজনের পেনশনের টাকা খোয়া যায়। এবারে প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটলো চন্দননগরে। বৃহস্পতিবার দুপুরে চন্দননগর নাড়ুয়ার বাসিন্দা অমিয় কুমার বসু চন্দননগর বড়বাজারে স্টেট ব্যাঙ্ক থেকে ২৫হাজার টাকা তুলে নিয়ে টোটো ধরতে জিটি রোডের দিকে পা বাড়িয়েছিলেন। হঠাৎ করেই পিছন দিক থেকে একটি বাইকে থাকা দুই যুবক এসে একজন অমিয়বাবুর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। সাথে-সাথে প্রবল বেগে বাইক ছুটিয়ে চম্পট দেয় তারা। ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর থানার পুলিশ।
Related Articles
প্রতিবন্ধকতাকে জয় করে সঙ্গীত শিক্ষা দিচ্ছেন শীতলকুচির কার্ত্তিক।
কোচবিহার,১৩ ফেব্রুয়ারি:- দীর্ঘ ২৭ বছর ধরে শিক্ষকতা করছেন কার্ত্তিক চক্রবতী। শীতলকুচির গোসাইরহাট বাজার লাগোয়া নিজ বাড়ীতে বেসরকারি মিউজিক কলেজ খুলে এলাকার কচিকাচাদের বিনা বেতনে তবলা, খোল, রবীন্দ্র সঙ্গীত, হারমোনিয়াম, শিখিয়ে যাচ্ছেন। জীবনে অনেক বাধা বিপওিকে তোয়াক্কা না করে সমাজকে নিজের ভেবে সেবার কাজ , সমাজের উন্নতি করনে যে কাজ তিনি করছেন তা চোখে পড়ার […]
শিলিগুড়িতে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান,ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- শুক্রবার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা যে এদিন ভোরবেলা স্থানীয়রা ওই এলাকায় আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এবং তরীঘরী খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। […]
পথসাথী ও কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার সব পথসাথী এবং কর্মতীর্থর সামনে সরকারি বাসের স্টপেজ বাধ্যতামূলক করেছে। পরিবহন দপ্তর থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে এর ফলে সাধারণ মানুষ এবং বাসযাত্রীরা এই প্রকল্প দুটি সম্পর্কে অবগত হবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য দূরপাল্লার যাত্রীদের সুবিধার জন্য রাজ্য সরকার বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কের পাশে পথসাথী গড়ে তুলেছে। এই […]







