কলকাতা, ১৭ জুন:- করোনা আবহে বাতিল হওয়া মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামী কাল ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। শীর্ষ আদালতে সিবিএসই-র তরফে জানানো হয়েছে দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে, -সিবিএসই দ্বাদশের ফল নির্ধারণ করা হবে। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। করোনা আবহে সিবিএসই সহ অন্যান্য বোর্ডের মতো এবার এ রাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশ হবে।
Related Articles
পুলিশ কর্মির সাহায্যে ‘নবজীবনে’ নতুন জীবন পেলেন গৃহহীন বৃদ্ধ।
হুগলি, ২৮ মার্চ:- পরিবার থেকেও নেই, পথে পথে ঘুরে দোকানের সামনে, মন্দিরে কোনো ভাবে দিন কাটছিল চুঁচুড়ার বৃদ্ধ বিমল বিশ্বাসের। নিরাশ্রয় বৃদ্ধকে আশ্রয় দিলেন পুলিশ কর্মি সুকুমার উপাধ্যায়। কালি মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে নবজীবনে থাকার ব্যবস্থা করলেন। আশ্রয় পেয়ে পুলিশ কর্মিকে জরিয়ে ধরে কান্না বৃদ্ধের, চোখের জল মুছলেন পুলিশ কর্মিও। বেশ কিছুদিন ধরে চুঁচুড়া […]
টিটাগড়ে নির্বাচন চলাকালীন দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজি , জখম এক শিশু সহ ছয়জন।
ব্যারাকপুর , ২২ এপ্রিল:- ষষ্ঠ দফার নির্বাসনের আগের দিন বোমা বিস্ফোরণ,আর নির্বাচনের দিন ব্যাপক বোমাবাজির ঘটনায় রীতিমত উতপ্ত টিটাগড়। অভিযোগ বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন টিটাগড় পুরসভার ১৫ ও ২২ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থলে ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। ঘটনায় সাত বছরের এক শিশু সহ ছয়জন বোমার আঘাতে জখম হয়েছেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন পৌনে দুটো […]
কানাইপুরে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ।
হুগলি, ৩ জুন:- কোন্নগরের কানাইপুর হাইস্কুলে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে।কিন্তু সেখানে থাকা মানুষরা মাঝে মধ্যে বাইরে বেরিয়ে ঘুরছে,এই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।পুলিশ গিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে।এলাকার মানুষদের দাবি এই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা চলবে না।এটি অন্যত্র সরানোর দাবিও জানান পঞ্চায়েত প্রধানের কাছে।অপরদিকে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন […]







