কলকাতা, ১৭ জুন:- রাজ্যের মৎস্য দপ্তর সাম্প্রতিক ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ভেসে যাওয়া মাছের আড়ৎ ভেঙে পড়া ট্রলার এবং নৌকোর জন্য ক্ষতিকর ক্ষতিপূরণের ব্যবস্থা করাকেই অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি বর্তমান করোনা আবহে রক্তের অভাব দূর করতে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে বলে মৎস্য মন্ত্রী অখিল গিরির জানিয়েছেন। তিনি বলেন দীর্ঘ দুই মাসের কেন্দ্রীয় নিষেধাজ্ঞার সময়সীমা উঠে যাওয়ার পর আজ থেকে মৎস্যজীবীরা সমুদ্রগামী হয়েছেন। তারা যাতে সকলএ করণাবিধি মেনে চলেন সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। সেই সঙ্গে এই মৎস্যজীবীদের টিকাকরণের কর্মসূচি আওতায় আনার বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে বলে অখিল বাবু জানান।
Related Articles
ফোনে আড়িপাতার বিতর্ক এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকেও।
কলকাতা , ২২ জুলাই:- ফোনে আড়িপাতা ও চরবৃত্তি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বৈঠকে তিনি মন্ত্রী ও আমলাদের বলেন প্রয়োজনে পুরানো দিনের কম দামি সাধারণ ফোন এ কথা বলুন। দামি ফোন, আধুনিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে তাতে শুধু মাত্র শুভেচ্ছা বিনিময় করুন। দল বা সরকারের গুরুত্বপূর্ণ কথা দামি ফোনে […]
জল, জঙ্গল, নদীর অধিকার কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মেধা পাটেকর।
হাওড়া, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে হাওড়ার বালির শ্রমজীবী সহযোগী মঞ্চের আয়োজনে সমাজ আন্দোলনের নেত্রী মেধা পাটকর শ্রমজীবী হাসপাতাল সম্প্রসারণের দাবিতে সোমবার এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। বিশ্ব পরিবেশ দিবসে বেলুড় শ্রমজীবীর অনুষ্ঠানে এসে শ্রমজীবী হাসপাতালের স্থান সংকুলানের অভাবের কথা তুলে ধরেন পরিবেশ আন্দোলনের নেত্রী তথা সমাজকর্মী মেধা পাটকর। শ্রমজীবী হাসপাতালে আরও রোগী ও পরিষেবা […]
বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়।
ভাটপাড়া, ২৮ আগস্ট:- রাজ্য বিজেপির ১২ ঘণ্টার বন্ধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। Post Views: 375










