হাওড়া , ১ জুন:- জরুরী ভিত্তিতে পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইনের ছিদ্র মেরামতি এবং ভালব পরিবর্তন সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পরের দিন ৪ জুন শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পুরনিগমের পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ওইদিন শুক্রবার দুপুর ১২-১৫ থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে পুরনিগম সূত্রে জানানো হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পরের দিন ৪ জুন শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পুরনিগম এলাকার ১ থেকে ৫০ নম্বর এবং ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডের জল সরবরাহে বিঘ্ন ঘটবে।
Related Articles
ম্যানমেড বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ লক্ষ মানুষ জানাল নবান্ন।
কলকাতা, ১ অক্টোবর:- সাম্প্রতিক বর্ষণ এবং ডিভিসির বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে এখনো পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাইশ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক করেন। পরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদি সাংবাদিকদের বলেন এখনো দামোদর, রূপনারায়ন, অজয় সহ বিভিন্ন […]
পুজো গাইডলাইন প্রকাশ করল নবান্ন
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- মহামারীর আবহে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করে পুজোর আয়োজন করতে বিভিন্ন বিধি নিষেধের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় । দিন কয়েক আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বারোয়ারী পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মৌখিক ভাবে যেসব বিধি নিষেধ ও পরামর্শ দিয়েছিলেন তার সঙ্গে সঙ্গতী রেখে সোমবার বিস্তারিত ভাবে বারোয়ারী পুজোর গাইডলাইন প্রকাশ করল নবান্ন।মুখ্যমন্ত্রীর […]
প্রথম দিনেই সরকারি নির্দেশ মেনেই খুলে গেল পাণ্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরের দ্বার।
হুগলি, ১ জুন:- আনলক-1 এর প্রথম দিনেই সরকারি নির্দেশ মেনেই খুলে গেল পাণ্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরের দ্বার। লকডাউনের কারণে বন্ধ হয়েছিল এই মন্দির। পীঠস্থান না হলেও, সিমলাগড় কালীবাড়ি হুগলী জেলার সর্ববৃহৎ একটি ধর্মস্থান। এই মন্দিরে যেমন সমস্ত ধর্মেরই মানুষ আসে, তেমনই জাগ্রত মা হিসাবেই এখানে দেবী প্রতিমা ভক্তদের কাছে পূজিত। প্রথমেই মায়ের সামনে পুরোহিতরা যজ্ঞ […]







