সুদীপ দাস , ২২ মে:- ভুয়ো কোভিড পরীক্ষাকেন্দ্র খোলায় গ্রেফতার দুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চন্দননগর থানা এলাকায়। ধৃত দুজনের নাম অর্ঘ্য চ্যাটার্জী(৩৭) এবং প্রসেনজিৎ চক্রবর্তী (৩৩)। চন্দননগর নাড়ুয়া, রায়পাড়ার বাসিন্দা অর্ঘ্য হাওড়া পৌরসভায় স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী। প্রসেনজিৎ চন্দননগর সুভাষ পল্লী স্কুল মাঠ এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার চন্দননগর থানায় ধৃত দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তে নেমেই পুলিশ অর্ঘ্য ও প্রসেনজিৎকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ১৭০০ টাকার বিনিময়ে কোভিড টেষ্ট করতো। ধৃতদের ডেরায় তল্লাশি চালিয়ে পুলিশ পিপিই কিট, আরটিপিসিআর টেষ্টের আবেদন পত্র, কোভিড টেষ্টের কিট, rapid টেষ্টের কিট সহ প্যাকেট বন্দি বহু ইঞ্জেকশন সিরিঞ্জ উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে মহামারি আইনে মামলা রুজু করা হয়। শনিবার দু’জনকেই চন্দননগর আদালতে তোলা হয়।
Related Articles
কালনায় শুট আউটে খুন হওয়া ভাগ্নের বাড়ি হুগলিতে।
হুগলি, ২ জুলাই:- সোমবার রাতে কালনায় শুটআউটে খুন হওয়া মিলন সিং ওরফে ভাগ্নার বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর বিস্তারিকে। যদিও বছর দেড়েক ধরে সেখানে থাকতেন না তিনি। ভাগ্নার স্ত্রী, এক মেয়ে ও ছেলেকে নিয়ে বিস্তারিকের কাছেই পশ্চিম পাড়ায় বছর খানেক আগে একটি পাকা বাড়ি কিনে থাকতে শুরু করেন। গতকাল গভীর রাতেই তাঁরা কালনার উদ্দেশে বেরিয়ে পড়েন। আজ […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ কোটির গণ্ডি পেরোলো।
কলকাতা, ২৪ অক্টোবর:- রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ কোটির গণ্ডি অতিক্রম করল উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, দুর্গাপুজোর পরপরই ব্যাঙ্ক খুলতেই ঋণ মঞ্জুর এর অংক ৫০ কোটি ছাড়িয়েছে। রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য একটি সমবায় ব্যাঙ্কের পাশাপাশি একটি বেসরকারি ব্যাঙ্ক এবং দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে। কালীপুজোর […]
চেন্নাইতেই আইপিএল এর প্রস্তুতি শিবির শুরু সিএসকের ।
স্পোর্টস ডেস্ক , ১৪ আগস্ট:- দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করছে সিএসকে। স্বাধীনতা দিবসের আগের দিনই চেন্নাই পৌঁছে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাস্ক পরা ধোনির সেই ছবি পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের টুইটার পেজে। শুক্রবার যে বিশেষ বিমানে ধোনিরা চেন্নাই পৌঁছান সেই একই বিমানে ছিলেন সুরেশ রায়না, দীপক চাহার, পীযুষ চাওলারাও। […]








