হাওড়া , ১১ মে:- করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুর মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বামেদের রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা। হাওড়াতেও বিভিন্ন এরিয়া কমিটির উদ্যোগে শুরু হয়েছে এই সমাজসেবামূলক কাজ। বালি, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া থেকে শুরু করে শিবপুর, মধ্য হাওড়া সর্বত্রই প্রতিদিন প্রতিনিয়ত রেড ভলেন্টিয়ার্স এর ব্রিগেড ছুটে বেড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। কারো বাড়িতে সকলেই করোনায় আক্রান্ত। কারও বাড়িতে বৃদ্ধ বাবা-মা করোনার পেশেন্ট। কারও শরীরে অক্সিজেনের ঘাটতি, তখনই অক্সিজেনের প্রয়োজন। কারো বা হাসপাতালে ভর্তির প্রয়োজন। কারও বা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এ সমস্ত ক্ষেত্রেই রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা। বিনা পারিশ্রমিকে ২৪ ঘন্টা দিবারাত্র এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদে সাহায্য করছেন রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা।
Related Articles
এখনও দুটো হার্ডল বাকি, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী।
হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- রঞ্জিতে এই নিয়ে বাংলা তিন বার রঞ্জি ট্রফির সেমিতে পৌঁছাল। এখনও দুটো হার্ডল বাকি। আমরা ভালো ফল করার চেষ্টা করব। বললেন লক্ষ্মী রতন শুক্লা। শনিবার সকালে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হাওড়ার হৃষিতা বসু’কে সংবর্ধনা দেওয়া হয় এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি’র তরফ থেকে। সিনিয়র বেঙ্গল ক্রিকেট দলের প্রধান […]
নেতাজির মূর্তিতে মাল্যদানকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া।
উঃ২৪পরগনা, ২৩ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত ভাটপাড়া এলাকা পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীদের সাথে সাংসদ অর্জুন সিং ও তার ছেলে বিধায়ক পবন সিং এর সাথে শুরু হয় ঘটনার পর এলাকায় পুলিশসহ র্যফ মোতায়েন করা হয়েছে Post Views: 772
ডুমুরজলা ময়দান বাঁচাতে মানব বন্ধন কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৮ নভেম্বর:- এবার ডুমুরজলা ময়দান বাঁচাতে মানব বন্ধন কর্মসূচি হলো হাওড়ায়। কংক্রিটের জঙ্গল নয়, ডুমুরজলা থাকুক ডুমুরজলাতেই এমনই দাবি উঠলো আজ। সবুজ ধ্বংস না করে রক্ষা হোক পরিবেশ, স্বমহিমায় থাকুক হাওড়ার এই ফুসফুস। এই দাবিতে ‘মানব বন্ধন’ হলো রবিবার। ‘সেভ ডুমুরজলা জয়েন্ট ফোরাম’ এর পক্ষ থেকে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের সামনে ড্রেনেজ ক্যানেল রোডের উপর […]











